ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৪:৪৮
শুভেন্দুর সিদ্ধান্ত

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর রাজ্যের ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবারের (১১ মে) মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার অন্তত ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম বড় সিদ্ধান্ত, অবৈধ অনুপ্রবেশ রোধ ও সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তর করা।

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার মূল ইস্যুই ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত অরক্ষিত রাখার অভিযোগ করেছিল বিজেপি।

কট্টর হিন্দুত্ববাদী এই দল অভিযোগ করে বলেছিল, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় বাংলাদেশ থেকে অনেকে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং ভোটের রাজনীতির স্বার্থে তাদের পরিচয় গোপন রেখে তৃণমূল কংগ্রেস বসবাসের সুযোগ করে দিয়েছে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের জনতাত্ত্বিক কাঠামো বদলে গেছে।’’

তিনি বলেন, ‘‘দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছি। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই বিএসএফ জমি বুঝে পাবে।’’

বাংলাদেশের সঙ্গে ভারতের মোট ৪ হাজার ৯৬ দশমিক ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে ২ হাজার ২১৬ কিলোমিটারের বেশি।

গত মাসের বিধানসভা নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। গত ৯ মে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। পরে বিজেপির এই নেতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ার পর এবারই প্রথম বিশাল জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়ী হয়েছে দেশটির কেন্দ্রীয় ক্ষমতাসীন এই দল। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং রাজ্যজুড়ে প্রায় ৯০ লাখের বেশি ভোটারের নাম বাদ পড়ার মতো স্পর্শকাতর বিভিন্ন ইস্যু নিয়ে ব্যাপক প্রচারণার মাঝেই ওই সাফল্য পেয়েছে বিজেপি।

তৃণমূলের সাবেক প্রভাবশালী নেতা ৫৫ বছর বয়সী শুভেন্দু অধিকারী এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর আসনেও তাকে পরাজিত করেছেন। - সূত্র: এনডিটিভি, পিটিআই।

আমার বার্তা/এমই

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবাসের সাজাপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে

ইসরায়েলি বাহিনীর ওপর ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ২৪ দফা হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান, সেনা সদস্য এবং সামরিক যান লক্ষ্য করে অন্তত ২৪টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই এত কাজ করছেন, অনেকের সহ্য হচ্ছে না: মন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী

অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি: জুবাইদা রহমান