ই-পেপার বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১০:২৭

পপ তারকা দুয়া লিপা ও ‘ফ্যান্টাস্টিক বিস্টস’খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে করেছেন। ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহাসিক ওল্ড মেরিলেবোন টাউন হলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রোববার (৩১ মে) এ তথ্য জানা যায়।

বিয়ের অনুষ্ঠানে দুয়া লিপাকে দেখা যায় বিখ্যাত ফ্যাশন হাউস শিয়াপারেলির তৈরি একটি সাদা পোশাকে। এর সঙ্গে তিনি পরেছিলেন সাদা গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁর জুতা এবং বড় আকৃতির সাদা টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার পরেছিলেন নেভি ব্লু স্যুট ও টাই।

দুয়া লিপা ও ক্যালাম টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। লন্ডনে একটি আফটার পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই বছরের জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।

২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ব সফর শেষ করার পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছিলেন এই গায়িকা। দুয়া বলেন, একসঙ্গে বার্ধক্যে পৌঁছানোর সিদ্ধান্ত, একটি জীবন ভাগ করে নেওয়া এবং আজীবন সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকার অনুভূতি সত্যিই বিশেষ।

ভবিষ্যতে সন্তান নেয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তিনি। তবে কাজের ব্যস্ততা ও সফরসূচির কারণে সঠিক সময় নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছিলেন এই তারকা।

উল্লেখ্য, দুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকাদের একজন। অন্যদিকে ক্যালাম টার্নার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজসহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

বিশেষ শ্রেণির চলচ্চিত্র পেশাগত দক্ষতা উন্নয়নের কার্যকর মাধ্যম: কর্মশালায় বক্তারা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (BCTI)-এর যৌথ উদ্যোগে

ম্যাচিউরিটি নিয়ে নতুন বার্তা দিলেন কেয়া পায়েল

বয়স বাড়লেই কি মানুষ পরিপক্ব বা ম্যাচিউর হয়? নাকি জীবনের অভিজ্ঞতা আর কাজের পরিধি মানুষকে

চলচ্চিত্রে নারী সুরক্ষা ও গল্পবলার ধরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

দেখা দিলেন বিন্দু, এ মাসেই আসছেন সিরিজ নিয়ে

আফসান আরা বিন্দু—ঢাকার শোবিজের স্নিগ্ধতম অভিনেত্রীদের একজন। দর্শক যাকে ভালোবাসেন, নিয়মিত কাজ না করার পরও।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটিকে সংবর্ধণা

অনিয়মিত অভিবাসনে জিরো টলারেন্স নীতি বাংলাদেশের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুর সীমান্তে একজনকে পুশইনের চেষ্টা, বিজিবি-বিএসএফ উত্তেজনা

বিরোধী দলের এলাকাতেও সমান গুরুত্বে উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যু-আহত হলে ১০ লাখ পর্যন্ত অনুদান দেবে ইসি

৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

১১৯ সেকেন্ড : মেসি নামলেন, গোল করলেন; রেকর্ড গড়লেন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৩

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ: হাইকোর্ট

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২