ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

আনিছ মাহমুদ লিমন :
০১ জুন ২০২৬, ০৯:০৯

পবিত্র ঈদুল আযহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, যাত্রীসেবা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটির কেন্দ্রীয় কন্ট্রোল রুম সার্বক্ষণিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং অনিয়ম প্রতিরোধে ৬১টি মোবাইল কোর্ট দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

এছাড়া রাজধানীর চারটি আন্তঃজেলা বাস টার্মিনালসহ দেশের প্রতিটি জেলার টার্মিনালে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে ভিজিল্যান্স টিম কাজ করছে। এসব টিম যাত্রীসেবা তদারকি, ভাড়া সংক্রান্ত অভিযোগ এবং পরিবহন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছে।

সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণের লক্ষ্যে বিআরটিএর বিভিন্ন সার্কেল অফিস থেকে গুরুত্বপূর্ণ টার্মিনাল ও সড়কপথে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সমন্বয়ে টার্মিনাল থেকে যানবাহন ছাড়ার আগে চালকদের সচেতনতামূলক ব্রিফিং প্রদান করা হচ্ছে। ব্রিফিংয়ে অতিরিক্ত গতি পরিহার, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

সম্প্রতি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিকলীগ নেতা

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো: আহম্মদুল্লাহকে বিপিসি থেকে বদলী করা হয়েছে চলতি মাসের

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ মেহরাজ রাব্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোক্তাপর্যায়ে ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ৫৫ জন নিহত

টয়লেটের রাস্তার নানা রোগ ও তার প্রতিরোধে করণীয়

দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ঘাড় ও কোমর ব্যথা প্রতিরোধের উপায়

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত