ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

টেন্ডারে নতুন গেইট-দেয়াল, বাস্তবে পোড়ানো রডের জাদুঘর!

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ১২:৪৬
আপডেট  : ২০ মে ২০২৬, ১২:৫৪

বরিশাল এলজিইডিতে উন্নয়নের নামে স্ক্র্যাপ সাম্রাজ্য? ফ্যাসিস্ট ঠিকাদার হাসানকে ঘিরে ভয়াবহ অনিয়মের বিস্ফোরক অভিযোগ

মেহরাজ রাব্বি ।।সরকারি উন্নয়ন প্রকল্পের নামে বরিশালে চলছে কি তবে প্রকাশ্য লুটপাটের মহড়া? কাগজে-কলমে নতুন গেইট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ আর বাস্তবে পোড়ানো রড, নিম্নমানের সামগ্রী, ধীরগতির কাজ আর দায়সারা নির্মাণ,এমন ভয়াবহ অভিযোগ উঠেছে বরিশাল এলজিইডি জেলা কার্যালয়ের প্রধান প্রবেশ গেইট ও বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে।

স্থানীয়দের ভাষায়,এটা উন্নয়ন না,সরকারি টাকার ওপর ঠিকাদারি সার্কাস!চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর আওতায় Construction of Main Entry Gate and Boundary Wall of Barishal DDD Office প্রকল্পে প্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকার কাজ চললেও, সরেজমিনে গিয়ে দেখা গেছে পুরো প্রকল্পজুড়ে অনিয়মের ছড়াছড়ি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঠিকাদার হাসান।

দিনে উন্নয়ন, রাতে পুরনো রডের পুনর্জন্ম!

সরেজমিনে দেখা যায়, দেয়ালের একপাশে নতুন নির্মাণের মেকআপ আর অন্যপাশে পুরনো দেয়ালেই রঙতুলি চালিয়ে নতুন কাজ দেখানোর চেষ্টা।স্থানীয়দের অভিযোগ,পুরো কাজটাই যেন চোখে ধুলো দেওয়ার প্রকল্প।

সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয়েছে রড ব্যবহারে। টেন্ডারে নির্ধারিত কোম্পানির রড ব্যবহার করার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে অজ্ঞাত ও নিম্নমানের রড।কোথাও কোথাও পোড়ানো পুরনো রড পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে।এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন,পুরনো রড ঠিকাদারই আনছিলো।পরে বিষয়টা ধরা পড়ছে,তাই আর লাগাইতে মানা করছে।স্হায়ানীরা বলেন শিক্ষা অফিসে গেইট বানানো হচ্ছে, নাকি স্ক্র্যাপের দোকান বসানো হয়েছে?

দাঁড়ানোর আগেই ভেঙে পড়লো গেইটের ভিম!

সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে প্রধান গেইটের ভিম নির্মাণে। অভিযোগ রয়েছে, স্টিমেট অনুযায়ী মেটারিয়াল ব্যবহার না করায় ভিম স্থাপনের সময়ই সেটি ভেঙে পড়ে।

এলাকাবাসীর প্রশ্ন,যে গেইট দাঁড়ানোর আগেই ধপাস করে পড়ে যায়, সেটা কি সরকারি স্থাপনা, নাকি দুর্নীতির স্মৃতিস্তম্ভ?

এদিকে গেইটের রিং রডে যেখানে ১০ সুতার রড ব্যবহারের কথা,সেখানে ব্যবহার করা হয়েছে ৮ সুতার রড। ঘটনাস্থলে উপস্থিত ইঞ্জিনিয়ার কামাল শ্রমিকদের সামনেই ক্ষোভ প্রকাশ করে বলেন,১০ এর জায়গায় ৮ সুতার রড কেন লাগাইছো? খুলে ফেলো!

কিন্তু পরে সাংবাদিকদের সামনে সেই একই কর্মকর্তা আবার বিষয়টিকে হালকা করে বলেন,এমন কিছু না… চেঞ্জ করে দিতে বলছি।তবে পরক্ষণেই আবার স্বীকারও করেন,ঠিকাদার চুরি করছে।স্থানীয়দের মন্তব্য,চুরি ধরা পড়ে, কিন্তু দায় কারও না,এইটাই এখন সরকারি উন্নয়নের নতুন সংজ্ঞা!

কাজ কম, ম্যানেজমেন্ট বেশি!

অনিয়ম নিয়ে প্রশ্ন তুলতেই ঠিকাদার হাসানের বিরুদ্ধে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টার অভিযোগও উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,ভাই, আমরা তো ভাই-ভাই বসে কথা বলি,বিষয়টা আমি দেখতেছি,এই বক্তব্যের পর এলাকাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের ভাষায়,কাজের চেয়ে ম্যানেজমেন্টেই বেশি দক্ষ ঠিকাদার!

টেন্ডার কোথায়? তথ্য যেন গায়েবের খাতায়!

সবচেয়ে রহস্যজনক বিষয় হলো,এত বড় প্রকল্পের টেন্ডার নোটিশই খুঁজে পাওয়া যাচ্ছে না।অনুসন্ধানী সাংবাদিকরা এলজিইডির ওয়েবসাইট ঘেঁটেও কোনো টেন্ডার তথ্য পাননি।পরে জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে এক কর্মকর্তা বলেন,ম্যাডামের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না।ডিডি নিলুফা ইয়াছমিনের কাছে টেন্ডারের কপি চাইলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন,সব এলজিইডি জানে, তাদের কাছে যানফলে প্রশ্ন উঠেছে,কাজ শিক্ষা অফিসের, টাকা সরকারি, কিন্তু তথ্য কোথায়?

ধীরগতির কাজ নিয়ে এলজিইডির সতর্কবার্তা

এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরগতির কাজের অভিযোগ এনে অফিসিয়াল সতর্কবার্তা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে,কার্যাদেশ পাওয়ার পরও নির্ধারিত ওয়ার্ক প্রোগ্রাম অনুযায়ী কাজের অগ্রগতি হয়নি। দ্রুত অতিরিক্ত জনবল ও সরঞ্জাম বাড়িয়ে Pro Rata অনুযায়ী কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে সচেতন মহলের প্রশ্ন,যে প্রকল্প শুধু গেইট আর দেয়াল নির্মাণের, সেটাই যদি মাসের পর মাস ঝুলে থাকে, তাহলে বড় প্রকল্পগুলোর অবস্থা কী?অনেকের মতে, সরকারি প্রকল্পে সময় বাড়িয়ে অতিরিক্ত সুবিধা নেওয়ার সংস্কৃতি এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে।

ঠিকাদার একা, নাকি পুরো সিস্টেম জড়িত?

অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন,শুরু থেকেই তারা নিম্নমানের কাজ ও অনিয়মের বিষয়টি জানতেন। কিন্তু রহস্যজনক কারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এখন স্থানীয়দের বড় প্রশ্ন,ঠিকাদার হাসান একাই কি এত সাহস দেখাচ্ছেন, নাকি পুরো সিস্টেমেরই কোনো অদৃশ্য ছায়া রয়েছে তার পেছনে?বরিশালের সচেতন নাগরিকরা অবিলম্বে,প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত,টেন্ডার তথ্য প্রকাশ,নিম্নমানের নির্মাণ সামগ্রীর পরীক্ষা,

এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা: স্ব-স্ব এলাকায় আনন্দের বন্যা

পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে পুলিশের

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলী শরিফুল ইসলাম।

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আযহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১০০ দিনে ১১৮৫ খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের তথ্য দিল টিআইবি

সংসদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত ৫ জন

জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না: রাশেদ

সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু রামিসা হত্যা মামলার বিচার

এলএনজিকে বাড়তি কর সুবিধা দিয়ে ১৩০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

পোলিশ রূপকথা থামিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাশিয়ার মিরা

রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে