ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নবীনগরে সালিশে চোখ-হাত বেঁধে বর্বরচিত নির্যাতন, ভিডিও ভাইরাল
জ. ই. বুলবুল
০৬ জুন ২০২৬, ১০:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও চোখ বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অবশেষে ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হবি মিয়া নারুই ব্রাহ্মণহাতা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের সর্দার মোকাররম, মোহসিন, তাজু এবং ইউপি সদস্য মো. হানিফসহ কয়েকজন ব্যক্তি হবি মিয়াকে সালিশে ডেকে এনে হাত ও চোখ বেঁধে শারীরিক নির্যাতন করেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মানিক হায়দার নামে এক ব্যক্তি লিখেছেন, “কেউ অপরাধী হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। নির্যাতনের সঙ্গে জড়িত কথিত সর্দারদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্যাতনে অংশ নেওয়া ইউপি সদস্য মো. হানিফ বলেন, “গ্রামে মাদক বিক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। এতে যুবসমাজ ধ্বংস হচ্ছে এবং চুরির ঘটনাও বাড়ছে। সে কারণে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, “হবির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে নির্যাতনটা একটু বেশি হয়ে গেছে।”

নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নূর নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। নির্যাতনের শিকার হবি মিয়া ও তার পরিবারের সদস্যদেরও বাড়িতে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, “হবি মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। কিন্তু এভাবে সালিশের নামে নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “কোনো ব্যক্তিকে প্রকাশ্যে হাত-পা বেঁধে নির্যাতন করা অত্যন্ত ন্যক্কারজনক ও আইনবহির্ভূত কাজ। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা: স্ব-স্ব এলাকায় আনন্দের বন্যা

পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে পুলিশের

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলী শরিফুল ইসলাম।

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আযহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

সম্প্রতি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিকলীগ নেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার প্রকাশ্যে বক্তব্যের সেই কাস্টমস কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিগারেট ধরাতে আগুন জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

মহাখালীতে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গেলো বাস, হেলপার নিহত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিগত সরকারের অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকার হার্ডলাইনে, পরিবারের সঙ্গে নেগোসিয়েশনের পথে আদ্-দ্বীন হাসপাতাল

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২ জন

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

ডেঙ্গু প্রতিরোধে দুই-তিন দিনের মধ্যে মোবাইল টিম কাজ করবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কি‌লো‌মিটার এলাকায় যানজট

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ: তুরস্ক

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ