ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

নিত্য গোপাল তুতু:
০৪ জুন ২০২৬, ১৮:০৭

ত্রিমুখী তদন্তের মুখে পড়েছেন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকৌশলী শরিফুল ইসলাম। তার পিতা মোশারফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ হওয়ার পর বেবিচক, গোয়েন্দা সংস্থা এবং দূর্নীতি দমন কমিশন থেকে শুরু হয়েছে তদন্ত।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, চাকরির সময় শরিফুল ইসলামের দেয়া তার পিতা মোশাররফ হোসেনের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যাছাই বাছাই করা প্রায় শেষ পর‌্যায়ে। ইতিমধ্যে সেখানে গড়মিলও পাওয়া গেছে। পাশাপাশি গোপালগঞ্জ জেলার ৬৪০ জন মুক্তিযোদ্ধার নামের তালিকাতেও তার পিতার নাম পওায়া যায়নি। কর্মকর্তারা বলছেন, শীঘ্রই এ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। বেবিচকের সদস্য ( প্রশাসন) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান বলেন, গুরুতর এ অভিযোগটি আমরা খতিয়ে দেখছি। তদন্ত হচ্ছে তদন্তের পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

জানা যায়, সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ উঠে শরিফুল ইসলামের বিরুদ্ধে । একইসঙ্গে তার বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে পদোন্নতি লাভের অভিযোগও করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বেবিচক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন দেয়া হয়। এছাড়া বিমান ও পর‌্যটন মন্ত্রণালয়, দূর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পর নড়চড়ে বসে বেবিচক। বেবিচকের নিজস্ব তদন্তের পাশাপাশি দুদক ও গোয়েন্দা সংস্থাও তদন্ত শুরু করে।

অভিযোগে বলা হয়েছে, মো. শরিফুল ইসলাম ২০০১ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি সদর দপ্তরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত রয়েছেন। তার পিতা মো. মোশাররফ হোসেনের মুক্তিযোদ্ধা সনদের ভিত্তিতে তিনি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে তার পিতা ভুয়া মুক্তিযোদ্ধা। জালিয়াতি করে সে এই চাকরি নিয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে তদন্তকারী কর্মকর্তারা বলেন, শরিফুল ইসলামের সরবরাহ করা তার পিতা মোশারফ হোসেনের নামে ১৯৯৯ সালের ২৬ অক্টোবর ইস্যুকৃত একটি মুক্তিযোদ্ধা সনদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকার বিষয়টি নিয়েই প্রশ্ন উঠেছে। এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকা অস্বাভাবিক এবং এটি সনদের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এছাড়া বর্তমানে প্রকাশিত গোপালগঞ্জ জেলার গেজেটভুক্ত ৬৪০ জন মুক্তিযোদ্ধার তালিকায় মো. মোশাররফ হোসেন, পিতা মৃত মো. লোকমান মোল্লার নাম পাওয়া যায়নি । ফলে সংশ্লিষ্ট সনদের বৈধতা ও সত্যতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। তারা বলছেন, যেহেতু বিষয়টি স্পর্শকাতর। আমরা আরো অধিকতর তদন্ত করছি। সবকিছু শেষ করেই খুব শীগগির তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চাকরিই নয়, পদোন্নতি নিয়েও শরিফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়, গোয়েন্দা সংস্থার আপত্তি থাকা সত্ত্বেও ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ ঘরানার কর্মকর্তা হয়েও তিনি পদোন্নতি লাভ করেন। একইসঙ্গে আর্থিক লেনদেন ও প্রশাসনিক অনিয়মের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নীত হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রকৌশলী শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

আমার বার্তা/এমই

ঈদুল আযহা শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রায় বিআরটিএর নানা উদ্যোগ

পবিত্র ঈদুল আযহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে

যমুনা অয়েলের সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের হুংকার

সম্প্রতি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও নিষিদ্ব সংগঠন জাতীয় শ্রমিকলীগ নেতা

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ

বিপিসি চেয়ারম্যানের সদ্য বদলীকৃত একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ 

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো: আহম্মদুল্লাহকে বিপিসি থেকে বদলী করা হয়েছে চলতি মাসের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর