ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৮:১১
স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের সারমর্ম তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনা হাসপাতালে ওই সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স. স্টাফ এবং সর্বপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত কারণে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে তিনি জানান ৷

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আদ-দ্বীন হাসপাতালে ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করে মন্ত্রী এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে আপনাদের সামনে পড়ে শোনানো হয়েছে। এখন আমরা কর্তৃপক্ষ এই প্রতিবেদন নিয়ে বসবো। বসে বিদ্যমান আইনে যেই শাস্তি দেওয়া যায় আমরা সেটাই করব ইনশাল্লাহ।

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিবেদনের এখানে একটা লাইন কিন্তু আছে যে ছয়জন নবজাতকের আকর্ষিক মর্মান্তিক মৃত্যুর ঘটনা উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স, স্টাফ এবং সর্বপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ৷ বিদ্যমান আইনে এবং বিধানে যে শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা আমরা করবো ৷

হাসতালের লাইসেন্স বাতিল সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেগুলি আমরা আইন দেখে আইনানুগ ব্যবস্থা নেবো। পুরা হাসপাতালে ২০০ উপরে রোগী রোগী আছে। এই জন্য পুরা হাসপাতাল বন্ধ করতে পারি না।

দুই নাম্বার সেটা আইন বহির্ভূত একটা কাজ। আমরা আমাদের যেটা আইনে যা আছে আপনাদেরকে প্রমিনেন্টলি বলি। আইন যা বলেছে তদন্ত করতে হবে। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করবো। আমরা আগামী দুইদিন বন্ধ। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্ত বলব। ইনশাল্লাহ আপনারা সন্ধ্যার মধ্যে জানতে পারবেন।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি মনে করে ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনা ব্যবহৃত ভবন পরিদর্শন পূর্বক পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক ।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের আইনে প্রমাণিত হলে জেল দিতে পারব। জেল দেওয়ার মালিকতো আমরা না, কোর্ট, সেজন্য একটা মামলা হয়েছে।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কেউ ট্রাফিক আইন অমান্য করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

কালো টাকা সাদা করতে নিঃশর্ত ক্ষমা অসাংবিধানিক ও দুর্নীতিসহায়ক: টিআইবি

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

রোববারের মধ্যে আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে চূড়ান্ত ও কঠোর সিদ্ধান্ত

বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে চাকরি, বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন: পানিসম্পদ মন্ত্রী

জনমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করছে সংসদ

তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখি: মির্জা ফখরুল

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ৪ মাদককারবারি আটক

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে: স্পিকার

অলাভজনক কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ টানতে ‘রোড শো’ করবে সরকার

আমদানি নয়, লক্ষ্য এখন মাংস রপ্তানি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ জন

স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ: তথ্যমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক উল্টে নওগাঁর নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর