ই-পেপার শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ওপারে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’, অবশেষে মুক্তির খবর

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১১:৪৮

২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ছবি ‘অর্ধাঙ্গিনী’। সম্পর্কের সূক্ষ্ম সমীকরণের গল্পটি দর্শকের মন জয় করে নেয়। ছবিতে কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির সঙ্গে জয়া আহসানের অভিনয় দারুণ প্রশংসিত হয়। সে বছর পশ্চিমবঙ্গের অন্যতম সফল ছবি ছিল এটি।

বছর দুয়েক পর, অর্থাৎ গত বছর সেই ছবির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’র খবর দেন সংশ্লিষ্টরা। শুটিংয়ে হয়েছিল ২০২৫-এর জুনে। কিন্তু মুক্তির খবরটা আর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এলো বার্তা। জানা গেল, ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল, তার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা (প্রধান তিন চরিত্র)। এবারও জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ইন্দ্রাশিস রায়।

কলকাতার গণমাধ্যমকে কৌশিক গাঙ্গুলী বলেন, ‘তিনটি চরিত্রের অনেক না জানা কথা এবার সামনে আসবে। মেঘনার সন্তান টিকলি এখন একটু বড় হয়েছে। কিন্তু সে জানে না, সুমনের সন্তান সে নয়। সেই সত্য আরও স্পষ্ট হবে এবার। মূলত বাচ্চাটিকে কেন্দ্র করেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গায় দুই অর্ধাঙ্গিনীর রাস্তা আবার মিলে যায়।’

অন্যদিকে জয়া আহসান বলেন, ‘ভীষণ পরিণত একটা গল্প রয়েছে অর্ধাঙ্গিনীতে। সেই সিনেমার সিকুয়েলের অংশ হতে পারা খুব আনন্দের। আগের সিনেমাটি দর্শক আপন করে নিয়েছিলেন। সিকুয়েল নিয়েও তাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার চেয়ে বাড়তি কিছু ফিরিয়ে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’

মুক্তি উপলক্ষে প্রচারণার প্রথম অধ্যায় হিসেবে আজ প্রকাশিত হবে ছবিটির ফার্স্টলুক।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী?

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। শোবিজ অঙ্গনে যিনি ‘মনিরা মিঠু’ নামেই

দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাঈমের সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক: সিএমপি কমিশনার

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার

বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা: প্রধানমন্ত্রী

বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী

শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

বিএনপির রাজনীতি দেশের মানুষের কল্যাণের জন্য: প্রধানমন্ত্রী

অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

৩০টির বেশি দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল প্রেসিডেন্টের চেয়েও বেশি চাপে আছেন আনচেলত্তি: অ্যালিসন

মে মাসে ৫৭৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন: বিআরটিএ

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ, পুশ-ইন বন্ধের আহ্বান

চার দফা কমার পর স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

অপহরণ হননি আত্মগোপনে ছিলেন শিবির নেতা, উদ্ধারের পর থানায় ধর্ষণ মামলা