ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

একরাশ শুভ্রতা

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৯

একরাশ শুভ্রতা, সঙ্গে স্নিগ্ধতার পরশ—চোখে অপলক দৃষ্টি, ঠোঁটে এক ঝলক হাসি আর মায়াবী চাহনিতে যেন অন্যরকম এক আবেশ ছড়ালেন পরী মনি। নান্দনিক ফ্যাশন ও স্টাইলের সঙ্গে পোশাকে বৈচিত্রতা; সব মিলিয়ে তার নতুন ছবিতে ধরা দিল সৌন্দর্যের এক মুগ্ধতা জাগানো উপাখ্যান।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরী মনি। ছবিটি প্রকাশের পর থেকেই তার অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে মুগ্ধতা। ছবিতে পরী মনির সাজ-পোশাক, অভিব্যক্তি ও দৃষ্টির আবেদন যেন একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে স্নিগ্ধ সৌন্দর্যের এক নান্দনিক আবহ।

ছবিতে দেখা যায়, চোখে রোদচশমা হাতে নিয়ে ক্যামেরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন পরী মনি। ঠোঁটের এক ঝলক হাসি আর মায়াবী চাহনিতে ফুটে উঠেছে তার চিরচেনা আকর্ষণ। নীলাভ পোশাকে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক ফ্যাশন স্টেটমেন্টে। পোশাকের রং, নকশা ও স্টাইলেও ছিল বৈচিত্রতার ছাপ।

পরী মনির সৌন্দর্যের সঙ্গে বরাবরই যুক্ত হয়েছে তার নিজস্ব ফ্যাশন সেন্স। কখনো গ্ল্যামারাস, কখনো স্নিগ্ধ, আবার কখনো একেবারেই ভিন্ন কোনো সাজে নিজেকে উপস্থাপন করে ভক্তদের চমকে দিতে দেখা যায় তাকে। নতুন এই ছবিতেও সেই বৈচিত্র্যময় স্টাইলেরই ছাপ রয়েছে।

তবে শুধু রূপ-লাবণ্য নয়, পরী মনির উপস্থিতিতে যে আলাদা এক মায়া রয়েছে, এই ছবিতে যেন সেটিই আরও স্পষ্ট হয়ে উঠেছে। এক ঝলক হাসি, শান্ত অথচ গভীর দৃষ্টি আর মায়াবী চাহনিতে মুহূর্তেই তৈরি হয়েছে এক স্নিগ্ধ আবহ—যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি চোখে পড়ে সৌন্দর্যের কোমল প্রকাশ।

বাংলা চলচ্চিত্রের এই গ্ল্যামার কুইনকে দর্শকরা দীর্ঘদিন ধরেই ভালোবেসে ‘ডানাকাটা পরী’ বলে অভিহিত করে আসছেন। আর সেই ‘পরী’র সৌন্দর্যের সঙ্গে যখন যোগ হয় মাতৃত্বের কোমলতা, ব্যক্তিত্বের দৃঢ়তা ও নিজের মতো করে বাঁচার প্রকাশ, তখন তার প্রতিটি নতুন উপস্থিতিই হয়ে ওঠে আলাদা কোনো গল্প। এবারের ছবিটিও যেন সেই গল্পেরই আরেকটি স্নিগ্ধ অধ্যায়।

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট

ইতালিতে ৭ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলায় জড়িতদের মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা

প্রযুক্তির বিবর্তন আর সময়ের পরিবর্তনের সাথে ফ্যাশনের রূপ বদলালেও, স্মৃতির অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণে

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট