ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

ফের কন্যার মা হলেন দীপিকা

আমার বার্তা অনলাইন:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ফের কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। শনিবার বিকালেই সমাজমাধ্যমে অভিনেতা, স্বামী রণবীর সিং-এর সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন দীপিকা। বর্তমানে মা ও নবাগত সন্তান দুজনেই স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দীপিকাকে মুম্বাইয়ের লালবাগচা রাজার দর্শনে দেখা গিয়েছিল। রণবীর সিং-এর হাত ধরে গণপতি দর্শনে এসেছিলেন তিনি। শোনা যাচ্ছিল, নভেম্বরে সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। তবে এর আগেই সুখবর এল। দ্বিতীয় সন্তানের জন্মের আগে যে ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন দীপিকা, তা এখন স্পষ্ট। মেয়ে দুয়ার জন্মের পরে অভিনেত্রী ফের মা হওয়ার সিদ্ধান্ত নেন। এক মেয়ের পর আবার রণবীর-দীপিকার ঘরে এল কন্যা সন্তান।

বড়মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনেছিলেন দীপিকা। সাদা-কালো ছবিতে রণবীর, মেয়ে দুয়ার সঙ্গে ফটোশুট করে তাক লাগিয়ে দিয়েছিলেন নায়িকা। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল তাদের বিশেষ পারিবারিক পোস্ট। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন তারকা থেকে অনুরাগীমহল।

৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন। ২০২৪ সালের এই দিনেই রণবীর ও দীপিকার জীবনে এসেছিল তাঁদের প্রথম সন্তান। এত দিন মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই সতর্ক ছিলেন তারা। প্রকাশ্যে এলেও দুয়ার মুখ খুব একটা স্পষ্টভাবে দেখাতে চাননি তারকা দম্পতি। তবে দুয়ার জন্মদিনে চমক দিয়েছিলেন ‘দীপবীর’।

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয়

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান শাবনূরের

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ-শাবনূর জুটির জনপ্রিয়তা এখনও অমলিন। নব্বইয়ের দশকের সেই সোনালী জুটি দর্শকমনে

প্রথম ক্রাশ কে জানালেন পরীমনি

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে

জন্মবার্ষিকীতে মুক্তি পাচ্ছে সালমান শাহকে নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য

চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘলা সকালে রাষ্ট্রের হিসাব-নিকাশ

গজারিয়ার চরবলাকিতে তাজুল ইসলাম জমাদারের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার