ই-পেপার সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করলেন অ্যাঞ্জেলিনা জোলি

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের স্যাটেলাইট ছবি শেয়ার করেছেন বিখ্যাত মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে যুদ্ধের আগে ও পরের গাজার বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে তিনি লিখেছেন, এখন গুগল আর্থ খুললেই দেখা যাচ্ছে গাজায় কী করা হয়েছে।

দীর্ঘ ওই পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ করেননি। তবে তিনি লিখেছেন, গাজার পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।

গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলেও জানান জোলি। একই সঙ্গে তিনি বলেন, ত্রাণ ও আশ্রয় তৈরির প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।

জোলি তার পোস্টে গাজার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রের বিষয়টি তুলে ধরে বলেন, গুগল আর্থের ছবিতে ধ্বংসযজ্ঞের বাস্তব চিত্র ‘অসাধারণ স্পষ্টতায়’ দেখা যাচ্ছে। গাজার পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে রাফাহসহ বিভিন্ন এলাকায় পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা গেছে।

তিনি লিখেছেন, শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রী সরবরাহের প্রয়োজন রয়েছে।

গাজায় সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিকভাবে আলোচনা শুরু হয়েছে। গুগল জানিয়েছে, তারা নিয়মিত তৃতীয় পক্ষের সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া স্যাটেলাইট ছবি আপডেট করে। গাজার যে নতুন ছবি নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে, সেগুলোর কিছু ২০২৬ সালের জুনে গুগলে যুক্ত করা হয়েছিল।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের সাম্প্রতিক মূল্যায়নেও গাজার ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। ওই মূল্যায়ন অনুযায়ী, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।

গাজা নিয়ে মানবিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জোলি এর আগেও বলেছেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি মিসরের দিকের রাফাহ সীমান্ত এলাকায় গিয়ে গাজায় মানবিক সহায়তার কার্যক্রম ও আহত ফিলিস্তিনিদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। - সূত্র: আল-জাজিরা

২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে

আগস্ট ও সেপ্টেম্বর, দুই মাসে তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। আর তিনটি সিনেমাই হয়েছে

বিয়ের সাঁজে প্রশংসা পাচ্ছেন অপু বিশ্বাস-আদর আজাদ

প্রায়ই ব্রাইডাল ফটোশুটে নিজেকে মেলে ধরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। হাতে সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

জীবনের ব্যস্ত স্রোত যতই তাকে দূরে টেনে নিক, সন্তানের কাছে এসে যেন সব ক্লান্তি থেমে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে