ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ এপ্রিল ২০২৬, ১৫:৩২

দেশের স্বাস্থ্যখাতের লোকবল সংকট নিরসনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে সেবার মান বাড়াতে এবং জনবল সংকট কাটাতে আমরা দ্রুততম সময়ের মধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করছি। এছাড়া মাঠ পর্যায়ে চিকিৎসকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন, সেজন্য সব উপজেলা হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাব ও টিকা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে হামের সংক্রমণের খবর পাওয়া গেলেও টিকার কোনো সংকট নেই। আমাদের কাছে বর্তমানে ৬ মাসের টিকার মজুত রয়েছে এবং পরবর্তী ৬ মাসের চাহিদাও নিশ্চিত করা আছে। ফলে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

চীনের সহযোগিতায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী জানান, ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা এবং যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যেই আজ চীনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতা অবলম্বন করছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং এর মধ্যে ৩ হাজার ৮০৫ জনের দেহে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে

স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে সরকারের একগুচ্ছ মহাপরিকল্পনা

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ বিমানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা: বিসিআই সভাপতি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষ, ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী

২০ বদলি, নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ