ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডা. মো. আবু কাওছার (স্বপন):
২৭ জুন ২০২৬, ১৯:৪১
আপডেট  : ২৭ জুন ২০২৬, ১৯:৫০

ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা মানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এর ঘাটতি। এই ধরনের সমস্যা হলে অনেক সময় রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। আমাদের শরীরে পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। পেশি ও স্নায়ুর কার্যকারিতা ও হার্টের ছন্দ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাভাবিক অবস্থায়, রক্তে পটাশিয়ামের মাত্রা প্রতি লিটারে ৩.৫ থেকে ৫.২ মিলিমোল (সঊয়/খ) এর মধ্যে থাকে।

হাইপোক্যালেমিক পিরিয়ডিক কী

হাইপোক্যালেমিক পিরিয়ডিক প্যারালাইসিস হল একটি বিরল বংশগত রোগ, যেখানে রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ার কারণে হঠাৎ পেশী দুর্বলতা বা পক্ষাঘাত হয়। এটি সাধারণত কঠোর ব্যায়াম, উচ্চ-কার্বোহাইড্রেটযুক্ত খাবার এবং স্ট্রেসের মতো ট্রিগারের কারণে ঘটে। চিকিৎসার মধ্যে রয়েছে পটাশিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ এবং জীবনযাত্রার পরিবর্তন।

কম পটাশিয়ামের কারণ:

ঘন ঘন বমি বা ডায়রিয়ার কারণে পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে।অনেকসময় মূত্রবর্ধক ঔষধ,স্টেরয়েড ওষুধ সেবনেও পটাশিয়ামের ঘাটতি তৈরি হয়। কিডনি রোগ থাকলে ক্ষতিগ্রস্থ কিডনির পটাশিয়াম সংরক্ষণে অসুবিধা হতে পারে।

কুশিংসিন্ড্রোম,কোননস সিন্ড্রোম ইত্যাদি অ্যাড্রিনাল গ্রন্থির রোগ কিডনির পটাসিয়াম ধরে রাখার ক্ষমতাকে ব্যাহত করে।ব্যায়াম, গরম আবহাওয়ার সময় ভারী ঘাম ত্বকের মাধ্যমে পটাশিয়াম বের হয়ে গিয়ে ঘাটতি তৈরি করে। সঠিক পরিমানে পুষ্টিকর খাবার নাখেলেও ঘাটতি তৈরি হতে পারে। কিভাবে বুঝবেন

পটাশিয়াম অল্প কমছে :

শরীরে মৃদু পটাশিয়াম কম হলে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেয়।বেদনাদায়ক পেশী ক্র্যাম্প হয়। বিশেষ করে রাতের দিকে এসমস্যা বেশি দেখা যায়।বুক ধড়ফড় করা মাথা ঘোরানো এবং বুক ব্যাথা হতে পারে। হজমে সমস্যা দেখা দেয়, যার ফলে নষড়ধঃরহম, কোষ্ঠকাঠিন্য বা পেটে অস্বস্তি। উচ্চ রক্তচাপ এর সাথে হাইপোক্যলিমিয়া- শরীরে অষফড়ংৎবড়হব নামক হরমোনের পরিমাণ বেড়ে যায় ।

পটাশিয়াম বেশি কমলে :

হার্টের সমস্যা বিশেষ করে এরিদমিয়া, হার্ট ব্লক এবং হার্ট বন্ধ (ঈধৎফরধপ অংুংঃড়ষব) হয়ে যেতে পারে। শ্বাসযন্ত্রের ফেইলিউর অর্থাৎ ভেন্টিলেটর সহায়তার প্রয়োজন হতে পারে। চার হাত পায়ের মাংসপেশি দুর্বল হয়ে পক্ষাঘাত এর মত সমস্যা দেখা দিতে পারে। অন্ত্রের মাংস পেশী দুর্বল হওয়ার কারণে পেট ফুলে যেতে পারে এবং পায়খানা বন্ধ হয়ে যায়।

রোগ নির্ণয়:

১. রক্ত পরীক্ষা: সেরাম ইলকট্রোলাইট পটাশিয়ামের মাত্রা পরিমাপ করে। ৩.৫ সঊয়/খ এর কম হাইপোক্যালেমিয়া নির্দেশ করে। ৩ সঊয়/খ এর কম পরীক্ষা গুরুতর ঘাটতি নির্দেশ করে।

২. ২৪ ঘন্টায় প্রস্রাবে পটাশিয়াম পরিমাপ নির্ধারণ করে যে কিডনির মাধ্যমে পটাশিয়ামের অত্যধিক বের হচ্ছে কিনা

৩. ইসিজি: কিছু পরিবর্তন দেখে অনুমান করা যায়।

৪. অন্তর্নিহিত ব্যাধি পরীক্ষা করা: ওষুধের ইতিহাস সহ কিডনি এবং হরমোন গ্রন্থির কার্যকারিতা পরীক্ষা করা ।

চিকিৎসা

খাদ্যতালিকায় বড় পরিবর্তন আনতে হবে। বিশেষ করে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন: পাকা কলা, খেজুর, আম, জাম, লিচু, ডালিম, আনার ,কাঁঠাল, কিসমিস,সফেদা ,ডাবের পানি, আমড়া,আমলকি বড়ই ,লেবু ,তরমুজ ,বেল ,কমলা, মালটা, তেঁতুল নারিকেল ইত্যাদি খাওয়া।

মুখে পটাশিয়াম ট্যাবলেট বা তরল পটাসিয়াম লবণ যেমন পটাসিয়াম ক্লোরাইড এবং পটাসিয়াম বাইকার্বনেট খেতে হবে। হালকা ঘাটতি কমাতে সাহায্য করবে। ওঠ পটাশিয়াম অর্থাৎ গুরুতর হাইপোক্যালেমিয়ায় হাসপাতালে শিরায় পটাশিয়াম ইনফিউশন প্রয়োজন হয।

কারন খুজে বের করা কেন কমছে পটাশিয়াম। কম পটাশিয়ামের মাত্রার কারণ হতে পারে এমন ওষুধ বন্ধ করা, ডায়রিয়া বা বমি নিয়ন্ত্রণ করা বা কিডনি রোগের চিকিৎসা স্বাভাবিক পটাশিয়াম ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

প্রতিকার

যাদের কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, বা ডায়াবেটিস আছে এবং যারা ক্লান্তি, পেশী দুর্বলতা বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো লক্ষণ অনুভব করছেন তাদের পটাশিয়াম পরীক্ষা করা ও ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। যাদের মূত্রবর্ধক ঔষধ খেতে হয় তাদের পটাশিয়াম সমৃদ্ধ খাবারের সাথে যে ঔষধ পটাশিয়াম শরীরে ধরে রাখে যেমন ঝঢ়রৎড়হড়ষধপঃড়হব খেতে হয়। যাদের বারবার পটাশিয়াম স্বল্পতা দেখা দেয় তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থাকা উচিত।

লেখক : এমবিবিএস, এমপিএইচ (এনএসইউ) সিসিডি (বারডেম) , জেনারেল প্রাকটিশনার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

ডায়াবেটিস চিকিৎসায় অভিজ্ঞ ও ব্যবস্থাপনা পরিচালক, লং লাইফ হাসপাতাল লিঃ

হটলাইন : ০১৭৩২-৯৩৯৯১৭

Email: [email protected]

আমার বার্তা/ডা. মো. আবু কাওছার (স্বপন)/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের

দুই হাজার বেডের চাহিদা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে

ডা. মোঃ মোস্তফা আজিজ সুমন ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল ডা. মোঃ মোস্তফা আজিজ সুমন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকার মান অত্যন্ত ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি লিজের জমি ‘হাতবদল’ অভিযোগে তদন্তের দাবি জোরালো

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য