ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১৮:৫২

বাজেটকে ‘সাহসী’ ও ‘কনফিডেন্ট’ উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা বলেন, ‘পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী বাজেট। এটি বাস্তবায়নের পূর্ণ আত্মবিশ্বাস আমাদের আছে।’

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, জুলাই আন্দোলন কারো একপক্ষের ছিল না, এটি ছিল আমাদের সবার। যারা ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে জেল-জুলুম সহ্য করে আজ এই সংসদে এসেছেন, তাদের দেওয়া প্রথম বাজেটকে এমন বিশেষণে বিশেষায়িত করা অত্যন্ত নিন্দনীয়।

তিনি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ হিসেবে অভিহিত করার তীব্র প্রতিবাদ জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘গতকাল একজন সংসদ সদস্য এই বাজেটকে ‘ফ্যাসিস্টদের বাজেট’ বলেছেন। আমি এই শব্দচয়নের শক্ত বিরোধিতা করছি। আমরা যারা ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছি, যাদের নামে অসংখ্য মামলা ছিল, মাসের পর মাস জেল খেটেছি— তাদের এই সাহসী ও কনফিডেন্ট বাজেটকে ছোট করা সমীচীন নয়।’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৪ জুলাই তৎকালীন সংসদ নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমান এবং বর্তমান অর্থমন্ত্রীসহ আমরা একটি বৈঠকে বসেছিলাম। সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে, আমরা রাজপথে কোটা বিরোধী আন্দোলনকে সব ধরনের সহযোগিতা দেব। তবে আমরা দলের নাম ব্যবহার করিনি যাতে সরকারপক্ষ এটাকে দলীয়করণ করে দমিয়ে দেওয়ার সুযোগ না পায়। জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল সম্মিলিত। এখানে হক নূর (নুরুল হক নূর) আছেন, সাকি (জোনায়েদ সাকি) আছেন— আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম। সেই স্পিরিট আমাদের এই মহান সংসদেও ধরে রাখতে হবে।’

বাজেটকে ‘সাহসী’ ও ‘কনফিডেন্ট’ উল্লেখ করে তিনি বলেন, ‘পারফেক্ট বলে কিছু নেই, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একটি অত্যন্ত সময়োপযোগী বাজেট। এটি বাস্তবায়নের পূর্ণ আত্মবিশ্বাস আমাদের আছে।’

প্রাথমিক শিক্ষা খাতের বাজেট নিয়ে প্রতিমন্ত্রী জানান, এ খাতে ৪৬ হাজার ৭২৯ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী তাদের ৯ম বা ১০ম গ্রেডে উন্নীত করার কাজ চলছে। এটি বাস্তবায়ন হলে বছরে বাড়তি প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে, যা বর্তমান বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর আমরা একসাথে কাজ করলে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও দেশের চেহারা পুরোপুরি বদলে যাবে।’

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের প্রশংসা করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে যে অগ্রগতি হয়েছে, তা দেশের জন্য বড় অর্জন।

আমার বার্তা/এমই

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

আশুলিয়া নদী থেকে উদ্ধার হওয়া এক কিশোরের মরদেহ এবং তুরাগ নদীতে গোসল করতে গিয়ে এক

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেপ্তার