ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

আমার বার্তা অনলাইন:
২৮ জুন ২০২৬, ১৩:২৩

ঢাকার বড় বড় হাসপাতালের ওপর চাপ কমাতে এবং বারান্দায় রোগীর উপচে পড়া ভিড় কমাতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ম এ মুহিত।

তিনি বলেন, দেশের অধিকাংশ বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকাকেন্দ্রিক হওয়ায় রাজধানীর বড় হাসপাতালগুলোতে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। ফলে অনেক রোগীকে বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হয়। এ পরিস্থিতির স্থায়ী সমাধান জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গভাবে গড়ে তোলার মধ্যেই রয়েছে। এতে মানুষ নিজ জেলাতেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটের মানবিক দিক বিবেচনা করা উচিত। তার ভাষায়, এই বাজেট হৃদরোগে আক্রান্ত, ছানিজনিত অন্ধত্বে ভোগা এবং ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার বাজেট।

তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে সরকার স্বাস্থ্য খাতে চলতি বছরের ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে প্রায় ৬৯ হাজার কোটি টাকা প্রস্তাব করেছে। এই বরাদ্দের লক্ষ্য ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

এম এ মুহিত জানান, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ অসংক্রামক রোগের কারণে ঘটে। পাশাপাশি চিকিৎসা ব্যয়ের ৭৯ শতাংশ রোগীকেই নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা স্বাস্থ্যখাতের অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, সরকার শুধু নতুন হাসপাতাল ভবন নির্মাণে গুরুত্ব দিচ্ছে না; বরং রোগ প্রতিরোধ ব্যবস্থা, কার্যকর রেফারাল নেটওয়ার্ক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য অবকাঠামো, জনবল, চিকিৎসা ব্যবস্থাপনা এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

বক্তব্যে তিনি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় পর্যায়ে একটি 'চর উন্নয়ন ফাউন্ডেশন' গঠনের দাবি জানান। একই সঙ্গে সিরাজগঞ্জের নদীভাঙনকবলিত এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আমার বার্তা /জেএইচ

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে। সংবিধানের

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল করার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

চাঁদা দাবির সময় গণপিটুনি, গ্রেফতারের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: ফারজানা শারমীন

ঢাকার হাসপাতালের বারান্দার ভিড় কমাতে জেলা হাসপাতাল পূর্ণাঙ্গ করা হবে

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিনজনের মৃত্যুদণ্ড

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবি মাহবুব উদ্দিন খোকনের

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮ জন

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ রাখার আহ্বান

পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০

নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ: গৃহায়ন মন্ত্রী

কানাডায় বিশ্বকাপ দেখতে ভারতীয়দের ৭১ শতাংশ ভিসা আবেদন বাতিল

আজ সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিশ্বকাপের নক-আউটে কার মুখোমুখি কে, দেখে নিন সূচি

চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক

মির্জাপুরে বেপরোয়া সিএনজির ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে’