ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৫

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় কিছু অঞ্চলের দাবি ত্যাগ করতে সম্মত না হলে ইউক্রেনের প্রতি সমর্থন ও সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। তবে এখনই এ ধরনের কাজ করতে অনিচ্ছুক দেশটি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলিভান এসব কথা বলেন। খবর তাসের।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, এটা সত্য যে আমরা ইউক্রেনকে একা ছেড়ে যেতে পারি না। আমরা কিয়েভকে বলতে পারি, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের দশ শতাংশ পাবে, তা স্বীকার না করলে আপনারা আর কিছুই পাবেন না। এটি আমাদের কাছে একটি বিকল্প।

জ্যাক সুলিভান বলেন, তবে আমাদের কি আসলে এটা করা উচিত? এ বিষয়ে আমি একমত নই। ইউক্রেনকে কিছু শান্তির শর্ত মেনে নিতে বাধ্য করলে ন্যাটোর ঐক্য নিশ্চিতভাবে ভেঙে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন সুলিভান।

তার মতে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সহযোগিতা করছে, তার অর্থ এই নয় যে যুদ্ধের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারণে ইউক্রেনকে নির্দেশ দেবে ওয়াশিংটন।

এদিকে চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে গত ১০ জানুয়ারি জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্রুত ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন বলে জানান ট্রাম্প। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আমার বার্তা/জেএইচ

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু