ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের ক্রোধ এড়ানোর দিকে নজর মোদির

এএফপির রিপোর্ট
আমার বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি মার্কিন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য ও শীর্ষ মার্কিন ব্যবসায়ী নেতৃত্ব এবং ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোদি।

এছাড়া তিনি স্পেসএক্স এবং টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গেও দেখা করতে পারেন। তবে ওয়াশিংটনে আসন্ন এই সফরে মোদির নজর থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রোধ এড়ানোর দিকে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল থেকে যখন যিনিই মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন, তারা চীনের বিরুদ্ধে স্বাভাবিক মার্কিন অংশীদার হিসেবে ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটনে তার আসন্ন সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন ঠিকই, তবে বৃহস্পতিবার হোয়াইট হাউসে উভয় নেতার বৈঠকের সময় ভারতীয় প্রধানমন্ত্রী শুল্ক এবং অভিবাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ক্রোধ এড়ানোরও চেষ্টা করবেন।

বৈঠকের পর মোদি ট্রাম্পের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনও করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য এটা বেশ বিরল একটি পদক্ষেপ। কারণ তিনি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হলেও খুব কমই সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নেন এবং সেগুলোর জবাব দেন।

মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম মেয়াদে মোদির সুসম্পর্ক ছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভারতীয় এই প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে তার সফরের আগে বেশ দ্রুতই শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন। ভারত সরকার বিলাসবহুল মোটরসাইকেলের উপর শুল্ক কমিয়ে দিয়েছে।

১৬০০ সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে ওই শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত?

ভারতের বাজারে আমেরিকান হার্লে ডেভিডসন মোটরসাইকেলের প্রবেশের বিষয়টাকে আরও মসৃণ করার জন্য এটা একটা আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে, দিল্লি আশা করছে এই সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত কোনও যেকোনও রকম হুমকি এড়াতে সাহায্য করবে। কারণ আইকনিক আমেরিকান ব্রান্ড হার্লে-ডেভিডসন মোটারবাইকের ভারতে সংগ্রামের বিষয়টি ট্রাম্পকে বিরক্ত করেছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় হার্লে ডেভিডসনের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ককে “গ্রহণযোগ্য নয়” বলে ভারতের নিন্দা করেছিলেন।

শিকলে বেঁধে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত, যা বলছেন জয়শঙ্কর

এছাড়া দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসাবে ওয়াশিংটন গত সপ্তাহে শতাধিক অবৈধ ভারতীয়কে হাত-পা শেকলে বেঁধে সামরিক বিমানে করে ভারতে ফেরত পাঠিয়েছে এবং নয়াদিল্লি তা গ্রহণও করেছে। এছাড়া অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নিজস্ব “শক্তিশালী ক্র্যাকডাউনের” প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী গত সপ্তাহে দাবি করেছিলেন, উভয় নেতার মধ্যে “খুব ঘনিষ্ঠ সম্পর্ক” রয়েছে, যদিও তাদের এই সম্পর্ক বহুল-আকাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে এখনও পর্যন্ত কোনও অগ্রগতি আনতে ব্যর্থ হয়েছে।

গত বছরের নভেম্বরের নির্বাচনে জয়লাভের পর ট্রাম্পকে “ভালো বন্ধু” আখ্যায়িত করে অভিনন্দন জানিয়েছিলেন মোদি।

ট্রাম্প-মোদির আলোচনায় প্রাধান্য পাবে বাণিজ্য, শুল্ক ও ভিসা নীতি

গত প্রায় তিন দশক ধরে মার্কিন প্রেসিডেন্টরা ক্রমবর্ধমান শক্তি হয়ে ওঠা চীনের বিরুদ্ধে স্বাভাবিক অংশীদার হিসেবেই ভারতের সাথে সম্পর্ক গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু (নিজের প্রথম মেয়াদে) ট্রাম্প বাণিজ্য নিয়ে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি অতীতে তিনি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে “সবচেয়ে বড় শুল্ক অপব্যবহারকারী” বলেও অভিহিত করেছিলেন।

মূলত দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প মিত্র এবং শত্রুদের বিরুদ্ধে ট্যারিফকেই ব্যাপকভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছেন।

‘ট্রাম্পের ক্ষোভ’

ট্রাম্পের প্রথম মেয়াদে দক্ষিণ এশিয়াবিষয়ক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডিরেক্টর ছিলেন লিসা কার্টিস। তিনি বলছেন, নরেন্দ্র মোদি “এর (ট্যারিফ) জন্য প্রস্তুত হচ্ছেন এবং তিনি ট্রাম্পের ক্রোধ দূর করতে চাইছেন।”

ভারতীয় প্রধানমন্ত্রীর হিন্দু-জাতীয়তাবাদী সরকার ইতোমধ্যে ট্রাম্পের আরেকটি শীর্ষ অগ্রাধিকারের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আর তা হলো: অনথিভুক্ত অবৈধ অভিবাসীদের নির্বাসন। যদিও অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে জনসাধারণের মনোযোগ লাতিন আমেরিকার দেশগুলোর ওপরেই রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মেক্সিকো এবং এল সালভাদরের পরে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের তৃতীয় বৃহত্তম উৎস হচ্ছে ভারত।

এদিকে মার্কিন সামরিক বিমানে করে অবৈধ ভারতীয়দের পুরো যাত্রায় শেকল দিয়ে বেঁধে ফেরত পাঠানোর পরে ভারতীয় কর্মীরা গত সপ্তাহে ট্রাম্পের কুশপুত্তলিকা পুড়িয়েছিল, আর বিরোধীরা মোদিকে দুর্বলতার জন্য অভিযুক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে আসন্ন এই সফরে মোদির হয়তো একটি জিনিস এড়ানোর সম্ভাবনা রয়েছে, তবে তা হলো— মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকারসহ অন্যান্য অধিকার লঙ্ঘনের বিষয়ে তার রেকর্ডের প্রতি কোনও ফোকাস না থাকা। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই বিষয়ে ভারতের কিছুটা সমালোচনা করলেও এবার এই বিষয় সামনে আসার সম্ভাবনা নেই।

ইসরায়েল ও জাপানের প্রধানমন্ত্রী এবং জর্ডানের বাদশাহের পর মোদি হতে চলেছেন চতুর্থ বিশ্বনেতা যিনি ট্রাম্পের প্রত্যাবর্তনের পর যুক্তরাষ্ট্র সফর করতে চলেছেন। এছাড়া অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং যুক্তরাষ্ট্রের চতুর্দেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলনের জন্য ট্রাম্প এই বছরের শেষের দিকে ভারত সফর করতে পারেন।

আমার বার্তা/জেএইচ

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে গত ৪ মে, সোমবার। সেই দিন, অর্থাৎ সোমবার

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস

ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা দিয়ে ডিএমকে ও এআইএডিএমকের দ্বৈত আধিপত্য ভেঙে বিধানসভা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

এপ্রিলে সড়কে নিহত ৪০৪ জন: রোড সেফটি ফাউন্ডেশন

মিরপুরে নতুন কৌশল, নতুন উইকেট—ইতিহাস ছুঁতে চায় বাংলাদেশ

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট

সামাজিক নিরাপত্তায় ভাতাভোগী নির্বাচনে অনিয়ম যাচাইয়ে কমিটি: প্রতিমন্ত্রী

গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজি হবে না: মীর শাহে আলম

সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০ জন

১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ অর্থমন্ত্রীর

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে ডিসিদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না: শিক্ষামন্ত্রী

দেশের বাজারে টানা ৫ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে: সাইমন হারমার

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইউক্রেনে রুশ হামলায় নিহত ২৬ জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে রাহুলের কংগ্রেস