ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
২৮ মার্চ ২০২৫, ১৪:৩৪

বিভিন্ন খাতে আন্তর্জাতিক সহায়তা বন্ধের জেরে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ ৭ কোটি ৩০ লাখ ডলার দেবে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য সহায়তা বিষয়ক অঙ্গসংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) মাধ্যমে প্রদান করা হবে এই অর্থ। যুক্তরাষ্ট্রের মিত্র আন্তর্জাতিক অংশীদারদেরও এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এক্স বার্তায় ট্যামি ব্রুস বলেন, “১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে খাদ্য সহায়তা হিসেবে ৭ কোটি ৩০ লাখ ডলার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। ডব্লিউএফপির মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। লাখ লাখ মানুষের এ ধরনের জীবন-মরণ সংকটে সহায়তা প্রদানের জন্য আমরা আমাদের মিত্র ও আন্তর্জাতিক অংশীদারদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশের বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলা ঘটায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে কক্সবাজারের টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য ও অন্যান্য সহায়তা প্রদান শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থাই চলে আসছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছেন ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা।

শুরুর দিকে আশ্রয়ের পাশাপাশি এই রোহিঙ্গাদের খাদ্য সহায়তাও দিয়েছে বাংলাদেশের সরকার। পরে এক সময় এ দায়িত্ব নেয় জাতিসংঘ। বাংলাদেশের শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের সবাই জাতিসংঘ থেকে খাদ্য সহায়তা পেয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বাবদ মাথাপিছু ১২ দশমিক ৫০ ডলার দিচ্ছে জাতিসংঘ। ডব্লিউএফপির মাধ্যমে প্রদান করা হচ্ছে এই সহায়তা।

তবে এই পরিমাণ সহায়তা কতদিন পর্যন্ত প্রদান করা যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় ছিল এএফপি। কারণ জাতিসংঘের তহবিলের একটি উল্লেখযোগ্য অংশের যোগান আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকে; কিন্তু গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকাংশ বিদেশি সহায়তা বন্ধে নির্বাহী আদেশ জারি করেন এবং এতে উদ্বেগে পড়ে জাতিসংঘ।

ডব্লিউএফপির কর্মকর্তারা সম্প্রতি সতর্কবার্তা দিয়েছিলেন, যদি শিগগিরই নতুন সহায়তা না আসে তাহলে রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তা ৬ ডলারে নেমে আসবে।

প্রসঙ্গত, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি বিদেশি সহায়তা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে সহায়তা হিসেবে ২৪০ কোটি ডলার দিয়েছে ওয়াশিংটন। -- সূত্র : রয়টার্স

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার ৮০

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন

ঢাকা থেকে ৪৩৪ কি.মি দূরের ভারতের জলপাইগুড়ির মানুষ কাঁদছেন খালেদার জন্য

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ ছাড়িয়ে ভারতের জলপাইগুড়িতে। ঢাকা

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কি

জানুয়ারিতে স্বাক্ষরিত হবে ট্রাম্পের শান্তি পরিকল্পনা: জেলেনস্কিরাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন যে শান্তি পরিকল্পনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু