ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

সবকিছু বদলে গেছে, স্কুল-বিমানবন্দর-আকাশসীমা সব বন্ধ, নেই পর্যটকও

কাশ্মিরের মুখ্যমন্ত্রী
আমার বার্তা অনলাইন
১২ মে ২০২৫, ১৩:৫৩

কাশ্মির ইস্যু আবারও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সক্ষম হয়েছে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেছেন, কাশ্মিরে সবকিছু বদলে গেছে, রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে।

তার আক্ষেপ, উপত্যকায় স্কুল-বিমানবন্দর ও আকাশসীমা সবই বন্ধ রয়েছে এবং কোনও পর্যটকও নেই। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পেহেলগামে সন্ত্রাসী হামলার ফলে রাজ্যের অর্থনীতি ও কূটনৈতিক পরিস্থিতিতে যে অগ্রগতি হয়েছিল, তা একেবারে ভেঙে পড়েছে। দীর্ঘ সময় পর পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু এই হামলার কারণে তা আবার থেমে গেছে।

একইসঙ্গে পাকিস্তান কাশ্মির ইস্যুটিকে আন্তর্জাতিক মহলে ফের তুলে ধরতে সক্ষম হয়েছে। এনডিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওমর আবদুল্লাহ বলেন, “আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, যেটা আশা করিনি। এই মুহূর্তে রক্তপাত, দুর্দশা, অস্থিরতা সব চলছে। সবকিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি।”

তিনি বলেন, এই সময়ে কাশ্মিরে পর্যটকে ভরে থাকার কথা ছিল, অর্থনীতি চাঙা থাকার কথা ছিল, স্কুলে পড়াশোনা চলার কথা ছিল, বিমানবন্দরে প্রতিদিন ৫০-৬০টি ফ্লাইট ওঠানামা করার কথা ছিল। কিন্তু বাস্তবতা হল—পর্যটক নেই, স্কুল বন্ধ, বিমানবন্দর বন্ধ, আকাশসীমা বন্ধ।

তিনি বলেন, “আমি যখন বলি কিছুই বদলায়নি, তখন সেটা পাকিস্তানকে ঘিরেই বলি। পাকিস্তান আবার পরিকল্পিতভাবে কাশ্মির ইস্যুকে আন্তর্জাতিক মহলে তোলার সুযোগ পেয়েছে”। যুক্তরাষ্ট্রের নাম করে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন যেন মধ্যস্থতার ভূমিকা নিতে আগ্রহী হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “ভারত-পাকিস্তানের সম্পর্ক যতই জটিল হোক, এতদিন ধরে যুদ্ধবিরতি ছিল। কিন্তু এখন তা পুরোপুরি ভেঙে পড়েছে। আজ রাতেই কী হয়, তা দেখার অপেক্ষা।”

তিনি মনে করিয়ে দেন, মাত্র তিন সপ্তাহ আগেও পেহেলগাম ছিল জমজমাট পর্যটনকেন্দ্র। কিন্তু ২২ এপ্রিল সেখানে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটে। সেদিন বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক আর একজন ছিলেন স্থানীয় ঘোড়াওয়ালা।

আমার বার্তা/জেএইচ

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

আমেরিকা ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান