ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

৯০ দিনের জন্য শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন

আমার বার্তা অনলাইন:
১২ মে ২০২৫, ১৫:০৩

বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র এবং চীন একটি চুক্তিতে পৌঁছেছে। পরস্পরের ওপর আরোপ করা পাল্টাপাল্টি বাণিজ্য শুল্ক ৯০ দিনের জন্য ব্যাপক পরিসরে কমাতে একমত হয়েছে দুই দেশ। সোমবার যুক্তরাষ্ট্র এবং চীনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেওয়া বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কমাতেই এই চুক্তি হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের আগে চীনের ওপর মার্কিন শুল্ক ছিল ২০ শতাংশ। পরে নতুন শুল্ক যখন ট্রাম্প ৯০ দিনের জন্য স্থগিত করেন তখন তিনি বলেছিলেন তিন মাস সবার জন্য বাড়তি ১০ শতাংশ শুল্ক হার প্রযোজ্য হবে।

সুইজারল্যান্ডের জেনেভায় দুপক্ষের মধ্যে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, গঠনমূলক ও দৃঢ় আলোচনার পর উভয় দেশ ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করতে রাজি হয়েছে। এর আওতায় দেশ দুটি পারস্পরিক শুল্ক ১১৫ শতাংশ কমাবে।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত বর্তমান ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর আরোপ করা ১২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। উভয় দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, আগামী ১৪ মে থেকে শুল্কের এই কাঁটছাট কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্কট বেসেন্ট বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্তে এসেছি যে, আমাদের অভিন্ন স্বার্থ রয়েছে। দুই পক্ষের প্রতিনিধিদলই একমত হয়েছে যে তারা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে চায় না।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, উভয় দেশই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পেরেছে। আমাদের লক্ষ্য ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পথে অগ্রসর হওয়া এবং এটি তারই সূচনা।

প্রথম দফায় শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল এবং বৈশ্বিক মন্দার শঙ্কাও জোরালো হয়েছিল। তবে এবার এই চুক্তির ঘোষণায় বিশ্ব শেয়ারবাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়েছে।

শুল্ক কমানোর চুক্তির ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে চাঙা ভাব দেখা দেখা গেছে। হংকংয়ের প্রধান সূচক ৩ শতাংশ বেড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ স্টক ফিউচারের উত্থান হয়েছে। এছাড়া বাড়তি শুল্ক স্থগিতের খবরে চীনা মুদ্রা ইউয়ানের দর বেড়ে ছয় মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইউরোপীয় শেয়ারবাজারগুলোও উচ্চমুখী প্রবণতায় লেনদেন শুরু করে এবং মার্কিন বাজারগুলোও ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এই সময়সীমার মধ্যে চীনের উচিত হবে ফেন্টানিল নামক ভয়াবহ মাদকের অবৈধ রপ্তানি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এ বিষয়ে চীনের সদিচ্ছা দেখে ওয়াশিংটন আশাবাদ প্রকাশ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবেশ ঠেকাতে চীন পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেন।

আমার বার্তা/এমই

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

নিজ দেশের নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময়

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

গত দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত, হালকা কুয়াশার সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

জুরাইনে রাস্তা পারাপারের সময় ভ্যানচালক নিহত

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

মোবাইল অ্যাপে চালু হয়েছে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

১৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ