ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানের পক্ষে’ পোস্ট করে শতাধিক গ্রেপ্তার ভারতে

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৫, ১০:৩৭

জম্মু-কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষ দিকে সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই মুহূর্তে দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত। গত এক সপ্তাহে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন ভারতে। শুধু তাই নয়, পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করছেন, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে দেশটিতে। এরকম একশোরও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে।

বৃহস্পতিবার (২২ মে) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

প্রতিবেদন অনুযায়ী, অনেক রাজ্য থেকেই গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও সবচেয়ে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন আসাম আর উত্তর প্রদেশে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তার রাজ্যে এখন পর্যন্ত ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর উত্তর প্রদেশে গ্রেপ্তার হয়েছেন অন্তত ৩০ জন।

আসামে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম নামে এআইইউডিএফের এক বিধায়কও। গত ২৩ এপ্রিল পেহেলগাম হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে। পরের দিন আসামের নগাঁও পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে নগাঁওয়ের জেলা আদালতে আমিনুল ইসলাম জামিন পেলেও সঙ্গে সঙ্গেই আবার তাকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়।

আবার উত্তরপ্রদেশ থেকে বিবিসির দুই প্রতিনিধি সৈয়দ মজিজ ইমাম এবং শাহবাজ আনোয়ারের পাঠানো তথ্য অনুযায়ী, রাজ্যটিতে যে ৩০ জন গ্রেপ্তার হয়েছেন, তাদের ১৮টি জেলা থেকে ধরা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আছেন মুহাম্মদ সাজিদ নামে বরেলি জেলার এক বাসিন্দা। পুলিশ বলছে, তিনি একটি পোস্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখেছিলেন। পশ্চিম উত্তর প্রদেশের মেরঠের এক সেলুন মালিক ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৭ মে। তারা সামাজিক মাধ্যমে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট করেছিলেন।

একই অভিযোগে আনোয়ার জামিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুজফফরনগর জেলার পুলিশ। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জামিলের বিরুদ্ধে মামলা দায়ের করে বলে পুলিশ।

এদিকে সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে অসন্তোষ এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছড়ানোর অভিযোগে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে হিলাল মীর নামে এক সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশের সন্ত্রাস দমন শাখা এক বিবৃতিতে বলেছে, কাশ্মীরিরা রাষ্ট্রযন্ত্রের দ্বারা প্রতারিত হয়েছেন– এই কথা বলে যুবসমাজের ভাবনাকে উসকে দিতে এবং বিচ্ছিন্নতাবাদী চিন্তা তাদের মাথায় ঢোকাতে পোস্ট করেছিলেন হিলাল মীর।

এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের পরিসংখ্যান উদ্ধৃত করে দ্য হিন্দু লিখেছে, রাজ্যের নানা জেলা থেকে ছয় থেকে আট জনকে পাকিস্তানপন্থি পোস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। হুগলী, মুর্শিদাবাদ, হাওড়া, বারাসাত, বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, মধ্যপ্রদেশেও অন্তত সাতজন গ্রেপ্তার হয়েছেন পেহেলগামের হামলার ঘটনার পর থেকে। দামোহ জেলার দুজনকে ধরা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে।

আমার বার্তা/জেএইচ

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

গত দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার

খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

মার্কিন বাহিনী যদি খার্গ দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামো এবং স্থাপনাগুলোতে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে: ডোনাল্ড ট্রাম্পের দাবি

রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরাইলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন

ঈদযাত্রায় অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী

দেশের আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে: ফখরুল

উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদমন্ত্রী

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ভিডিও প্রচার, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

ধর্মীয় প্রতিষ্ঠানকে নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১৬টি জ্বালানি জাহাজ, পথে আরও তিনটি