ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

বিশ্বব্যাপী ফ্লাইট কমিয়েছে এয়ার ইন্ডিয়া, বাতিল বেশ কয়েকটি রুট

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১৮:০২

বিশ্বব্যাপী বোয়িং ৭৮৭ এবং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে ফ্লাইট বাতিল এবং ফ্রিকোয়েন্সি কমানোর ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই সিদ্ধান্ত।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছায় নেওয়া কিছু বাড়তি প্রি-ফ্লাইট সেফটি চেক এবং মধ্যপ্রাচ্যের আকাশপথে সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে বিকল্প রুটে দীর্ঘতর যাত্রার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে এয়ার ইন্ডিয়া এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে তারা।

এই সিদ্ধান্তের ফলে তিনটি রুটে পুরোপুরি ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। দিল্লি থেকে কেনিয়ার নাইরোবি রুটের ফ্লাইট বন্ধ থাকবে ৩০ জুন পর্যন্ত। এছাড়া অমৃতসর থেকে লন্ডনের গ্যাটউইক এবং গোয়া মোপা থেকে গ্যাটউইকের ফ্লাইটও আগামী ১৫ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে।

এছাড়া, উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও পূর্ব এশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি কমিয়ে আনা হয়েছে। উত্তর আমেরিকায় দিল্লি থেকে টরন্টো, ভ্যাঙ্কুভার, সান ফ্রান্সিসকো, শিকাগো ও ওয়াশিংটন রুটে ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ইউরোপের দিকেও লন্ডন হিথ্রো, প্যারিস, মিলান, আমস্টারডাম, কোপেনহেগেন, ভিয়েনা, বার্মিংহামসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট কমানো হয়েছে।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি রুটে প্রতি সপ্তাহে সাতটি করে ফ্লাইট চললেও তা কমিয়ে পাঁচটি করে করা হয়েছে। এছাড়া পূর্ব এশিয়ার টোকিও ও সিউল রুটেও কমানো হয়েছে ফ্রিকোয়েন্সি। বিশেষভাবে উল্লেখযোগ্য, দিল্লি-সিউল ইনচিওন রুটে ২১ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনটি এবং ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট চালানো হবে।

এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া যাত্রীদের অনুরোধ করেছে, তারা যেন যাত্রার আগে তাদের বুকিং ও ফ্লাইট সূচি যাচাই করে নেয়। তারা জানায়, এটি একটি অস্থায়ী ব্যবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণাঙ্গ সেবা আবারও চালু করা হবে।

আমার বার্তা/জেএইচ

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে দুটি ভারতীয় জাহাজ পিছু হটতে বাধ্য

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

ইরানের ইসলামী শাসনব্যবস্থাকে উৎখাত কিংবা বলপ্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সব দাবি মানাতে সাত

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য