ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে গোয়েন্দা তথ্য ভুল ছিল: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৫, ০৯:২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ফাইল ছবি

ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে সম্প্রতি জানিয়েছিলেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। তবে সে ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২০ জুন) ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে- এমন কোনো প্রমাণ নেই বলে তুলসী গ্যাবার্ড যে কথা বলেছিলেন তা ছিল ভুল।

তুলসী গ্যাবার্ডের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার গোয়েন্দা সম্প্রদায় ভুল ছিল’।

ইরান-ইসরায়েলের যুদ্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে ইসরায়েল ভালো করছে। আমার মনে হয় আপনারা বলতে পারেন ইরান কম ভালো করছে’।

ট্রাম্প জানান, যদিও তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিকে ‘সমর্থন’ করতে পারেন।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল-ইরান সংঘাতে ‘ইউরোপ সাহায্য করতে পারবে না’।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে অজুহাতে গত ১৩ জুন ভোরে দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। -- সূত্র আল জাজিরা

আমার বার্তা/এমই

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা