ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হলো

আমার বার্তা অনলাইন:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবক এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হবে বিতর্ক-পর্ব। অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস এণ্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট এণ্ড হিউম্যান রাইটস’।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নতুন সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যারবকের সভাপতিত্বে শুরু হয় ৮০তম অধিবেশন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এবার উচ্চ পর্যায়ের সভার মধ্যদিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। ওইদিন রেওয়াজ অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা।

এরপরই ভাষণ দেবেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বর সকালের পর্বে শেষ বক্তা হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের ভাষণ দেয়ার কথা রয়েছে।

একইদিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তবে এবারও অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

আমার বার্তা/এল/এমই

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ করেই সেটি বিস্ফোরিত হয়েছে। এত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

যুদ্ধ-উত্তেজনা অবসানের জন্য যুক্তরাষ্টেল সঙ্গে ফের আলোচনায় বসতে ইচ্ছুক ইরান; তবে এক্ষেত্রে শর্ত হলো— ওয়াশিংটনকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ভাত, আলু ভর্তা, গরুর মাংসের পরিবর্তে ফিটনেস–সম্মত খাবার দেবে বিসিবি

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিক ম্যানেজে ডিআইজি তৌহিদুলের দৌড়ঝাঁপ, মুখ খুলছেন ভুক্তভোগীরা

মুখোমুখি আন্ডার ওয়ার্ল্ডের দুই ডন ক্যাপ্টেন ইমন ও পিচ্চি হেলাল

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট-ভোগান্তি

গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী

এখন অযথা তর্ক-বিতর্ক এফোর্ট করতে পারি না: মির্জা ফখরুল

আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী