ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

নোবেল না জিতলেও ওবামার পাওয়া পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৩ অক্টোবর ২০২৫, ১৪:২৮
আপডেট  : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

নোবেল না পেলেও এবার ওবামার পাওয়া পুরস্কার পাচ্ছেন ট্রাম্প। গাজার যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নায়কোচিত সংবর্ধনা দিচ্ছে ইসরায়েল।

নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ভাষণের আগে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করবেন। গাজা থেকে বন্দিদের মুক্তি এবং দুই বছরের দীর্ঘ যুদ্ধের অবসানে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাচ্ছেন তিনি।

এর আগে, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে একই পুরস্কার দিয়েছিল ইসরায়েল। এবারের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে ট্রাম্পের নামও আলোচনায় ছিল, যে সম্মান একসময় ওবামা পেয়েছিলেন।

ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রকৃত আশার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে নতুন এক যুগের ভিত্তি স্থাপন করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, এই পুরস্কারটি সেসব ব্যক্তিকে দেওয়া হয় যারা ইসরায়েল রাষ্ট্র বা মানবজাতির জন্য অসামান্য অবদান রেখেছেন। হারজগ বলেন, তাকে ইসরায়েলি প্রেসিডেন্টের সম্মাননা পদক দিতে পারা আমার জন্য এক বিরাট গৌরবের বিষয়।

ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে সোমবার ইসরায়েল ও হামাস বন্দি-বন্দি বিনিময় শুরু করেছে। যুক্তরাষ্ট্র সমর্থিত ২০ দফার এই শান্তি পরিকল্পনার লক্ষ্য ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্গুলো ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

এরপর ইসরায়েলের বর্বরোচিত বিমান ও স্থল হামলায় সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে নিহতের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়েছে।

সংক্ষিপ্ত ইসরায়েল সফরে ট্রাম্প জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে।

আমার বার্তা/এল/এমই

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

হরমুজ প্রণালিতে প্রবেশের সময় ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে দুটি ভারতীয় জাহাজ পিছু হটতে বাধ্য

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

ইরানের ইসলামী শাসনব্যবস্থাকে উৎখাত কিংবা বলপ্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সব দাবি মানাতে সাত

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের, জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

  ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য