ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

‘আমি নিঃশ্বাস নিতে চাই’— দূষণে মৃত্যুফাঁদে পরিণত দিল্লির বাতাস

আমার বার্তা অনলাইন
১০ নভেম্বর ২০২৫, ১১:৩৪

বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শ্বাসরুদ্ধকর এই দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। বায়ুদূষণ রোধে তারা সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

রাস্তায় নামা বিক্ষুব্ধদের অনেকেই হাতে প্ল্যাকার্ডে লিখেছিলেন— “আমি নিঃশ্বাস নিতে চাই”। রোববার (৯ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বার্তাসংস্থাটি বলছে, বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতির প্রতিবাদে রোববার রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ‘আমরা নিঃশ্বাস নিতে চাই’, ‘আমরা বাঁচতে চাই’, ‘আমি শুধু নিঃশ্বাস নিতে চাই’— এমন সব প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নয়াদিল্লিতে প্রায় তিন কোটি মানুষ বসবাস করেন। এই মহানগরী বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর তালিকায় নিয়মিতভাবেই শীর্ষে থাকে। প্রতিবছরই শীতের সময় ঘন ধোঁয়াশায় ঢেকে যায় পুরো শহর। ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলা ও কৃষিজমির ফসল পোড়ানোর ধোঁয়া মিশে এক মৃত্যুফাঁদে পরিণত হয় দিল্লির বাতাস।

প্রতিবাদে অংশ নেওয়া নামরতা যাদব নামে এক নারী বলেন, “আমি আজ এখানে এসেছি একজন মা হিসেবে। আমি চাই না আমার সন্তান একদিন জলবায়ু উদ্বাস্তু হয়ে যাক”। তিনি ছেলেকে সঙ্গে নিয়েই বিক্ষোভে যোগ দেন।

সংবাদমাধ্যম বলছে, রোববার রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ হয়। সেখানে বাতাসে পিএম ২.৫ মাত্রা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে ১৩ গুণ বেশি। এ ধরনের ক্ষুদ্র কণা রক্তে প্রবেশ করে ক্যানসারসহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে।

তনভি কুসুম নামে অন্য এক বিক্ষোভকারী বলেন, “প্রতি বছর একই গল্প— দূষণ বাড়ে, মানুষ কষ্ট পায়, কিন্তু কোনো সমাধান হয় না। এখন সরকারকে চাপ দিতে হবে।”

অবশ্য দূষণ কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ দিয়েছে। এরমধ্যে ডিজেল ও পেট্রলচালিত গাড়ির আংশিক নিয়ন্ত্রণ বা পানি ছিটিয়ে ধুলো কমানোর প্রচেষ্টাও রয়েছে। তবে সরকারি এসব উদ্যোগের কোনোটিতেই উল্লেখযোগ্য ফল আসেনি।

এক তরুণী বলেন, “দূষণ আমাদের জীবন কেড়ে নিচ্ছে।”

২০১৯ সালে প্রকাশিত দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ-এর এক গবেষণা অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৩৮ লাখ মানুষের।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানিয়েছে, দূষিত বাতাস শিশুদের শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর ১১টি জাহাজ টহল দিচ্ছিল। সবগুলোকে ধ্বংস করা হয়েছে বলে এক বিবৃতিতে

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংস করার দাবি ইরানের

বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ‘ব্যাপক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে ইরান।

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর একজন কমান্ডার বলেছেন, হরমুজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনাররা

জিডি থেকে উদ্ধার, এক মাসে ৫০ মোবাইল খুঁজে পেল পল্টন থানা পুলিশ

আগের ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে কাজ করলে সিটি কর্পোরেশন কলাপস করবে

১০ ফেব্রুয়ারিও শেষ অফিস করে ৩৪ ফাইল সাইন করে গেছে প্রশাসক এজাজ

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে রূপান্তরের দাবি

জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার করতে আগ্রহী: হাইকমিশনার

পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাহী আদেশে ২ দিন ছুটি দিলে ঈদের ছুটি মিলবে ১০ দিন

ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের

বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ভেকু জব্দ

ফেনীতে ৩০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

হিজবুল্লার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য: হাইক‌মিশনার

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিটের আদেশ আজ

ইরানে হামলার প্রভাব: মধ্যপ্রাচ্যগামী আজকের ৩৮ ফ্লাইট বাতিল