ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের

আমার বার্তা অনলাইন
১৬ নভেম্বর ২০২৫, ১১:২৪

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ তীব্র রূপ নিয়েছে। হাজারো মানুষ সড়কে নামলে একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে এবং মুখোশধারী একদল বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করে।

শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রাসাদের সামনে সরকারবিরোধী আন্দোলনের সময় ‘ব্ল্যাক ব্লক’ নামে পরিচিত মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

স্বাধীনতার প্রতীক অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স থেকে কনস্টিটিউশন স্কোয়ার পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মুখোশধারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা মোকাবিলা করে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন, অন্যদিকে মাটিতে পড়ে থাকা একজনকে পুলিশ লাথিও মারছে।

প্রায় এক ঘণ্টার সংঘর্ষ শেষে পুলিশ টিয়ারের শেল ছেড়ে স্কোয়ার এলাকা খালি করে, জানিয়েছে স্থানীয় পত্রিকা লা হর্নাদা।

বিক্ষোভকারীদের অভিযোগ—দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছেন। অনেকেই ক্ষমতাসীন মোরেনা পার্টির বিরুদ্ধেও স্লোগান দেন।

সহিংসতার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, “যদি কেউ বিরোধিতা করেন, তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। পরিবর্তনের পথ হিসেবে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও দাবি করেন, এ বিক্ষোভ ‘ডানপন্থী গোষ্ঠীর সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বট ও ভুয়া অ্যাকাউন্ট’ দ্বারা উসকানি দেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’— ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি

চলমান যুদ্ধে শেষ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে নয়, তা সম্পূর্ণভাবে ইরানের হাতে বলে জানিয়েছে ইরানের

লেবাননে বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল: এইচআরডব্লিউ

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় হামলায় সাদা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

চুক্তির কারণে চলতি বছর ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার: সিপিডি

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: ড. ফাহমিদা খাতুন

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নবীনগর গড়ার আহ্বান এমপি আব্দুল মান্নানের

ঢাকা ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে চালু হলো ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

জনগণের শক্তির কাছে কোন শক্তি বড় নয়: এলজিআরডি মন্ত্রী

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, শিক্ষা ও এভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা

ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কমার একদিন পরই সোনার দাম ভরিতে ৩২৬৬ টাকা বাড়লো

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে অর্থ, আনন্দে আত্মহারা তারা

সাধারণরা বঞ্চিত, নিজেদের মধ্যে নতুন নোট ভাগাভাগি কর্মকর্তাদের

ট্রাম্পের শিগগিরই যুদ্ধ শেষ হবে ঘোষণার পর তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ভারত থেকে আজ বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ কবে শেষ হবে ঠিক করবে ইরান: আইআরজিসি