ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

চীনে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১২:২২

তাইয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মন্তব্যের কারণে তাইওয়ান এবং জাপানের মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। এমন পরিস্থিতিতে চীনে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে এবং বিশাল জনসমাগম এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে জাপান। খবর রয়টার্সের।

ক্রমবর্ধমান এই বিরোধের কারণে এরই মধ্যে বেইজিং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে সোমবার চীনে অবস্থিত জাপানি দূতাবাস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, আপনার আশপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন এবং যেখানে বিশাল জনসমাগম হয় এমন স্থানগুলো এড়িয়ে চলুন।

এর আগে গত ৭ নভেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। তার এই মন্তব্যকে উসকানিমূলক বলে অভিযোগ করেছে চীন।

পরে শুক্রবার (১৪ নভেম্বর) বেইজিং জানায়, তারা জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাল্টা টোকিওও চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে।

টোকিও বলছে, তাইওয়ান নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। জাপানের একটি দ্বীপ থেকে তাইওয়ানের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।

শুক্রবার রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট পোস্টে চীনা নাগরিকদের সতর্ক করে বলে, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্য উসকানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

জাপানি দূতাবাসের সতর্কীকরণে নাগরিকদের ‌‘স্থানীয় রীতিনীতিকে সম্মান করার এবং স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করার সময় কথাবার্তা এবং মনোভাব সম্পর্কে সতর্ক থাকার’ পরামর্শ দেওয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি প্রশাসন। তবে যুদ্ধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী