ই-পেপার বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

নারীদের রান্নাঘরের সরঞ্জামকে অস্ত্র বানাতে বললেন মমতা

আমার বার্তা অনলাইন:
১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা পুনর্বিবেচনার সময় কারও নাম বাদ গেলে রাজ্যের নারীরা যেন রান্নাঘরের সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন, সেই নির্দেশনা দিয়েছেন তিনি।

রাজ্যের কৃষ্ণনগরে এক সমাবেশে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‌‌‘‘মা-বোনদের অধিকার তোমরা এসআইআরের নামে ছিনিয়ে নেবে? ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে মা-বোনদের ভয় দেখাবে?’’

তিনি বলেন, ‘‘মা-বোনরা, যদি তোমাদের নাম কেটে দেয়, তোমাদের তো সরঞ্জাম আছে, তাই না? যেগুলো তোমরা রান্না করার সময় ব্যবহার করো। শক্তি তো আছে, তাই না? নাম কেটে দিলে কি তোমরা ছাড়বে? নারীরাই সামনে থেকে লড়বে, আর পুরুষরা থাকবে পেছনে।’’

তিনি বলেন, নারীরা নাকি বিজেপি শক্তিশালী—এটা তিনি দেখতে চান? আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষতায়। নির্বাচন এলেই বিজেপি অর্থ খরচ করে, বাইরে থেকে মানুষ এনে বিভাজন ছড়ানোর চেষ্টা করে।

কলকাতায় রোববার আয়োজিত গণ ভগবত গীতা পাঠ কর্মসূচির দিকে ইঙ্গিত করে মমতা বন্দোপাধ্যায় বলেছেন, আমরা বাড়িতে প্রয়োজন হলে গীতা পাঠ করি। তা বলে সভা করার কী প্রয়োজন? ঈশ্বর থাকেন অন্তরে। যারা আল্লাহকে ডাকেন, তারাও হৃদয় থেকে ডাকেন।

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রমজান হোক কিংবা দুর্গাপূজা; আমরা একসঙ্গে প্রার্থনা করি। যারা গীতার কথা বলে চিৎকার করছে, আমি জানতে চাই, শ্রীকৃষ্ণ কী বলেছিলেন? ধর্ম মানে পবিত্রতা, মানবতা, শান্তি—সহিংসতা, বৈষম্য আর বিভাজন নয়।’’

তিনি বলেন, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহাপুরুষেরা মানুষকে কখনো বিভক্ত করেননি। তাহলে তোমরা কে?; প্রশ্ন করেন মমতা। - সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রদেশে যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল

ট্রাম্পের হুমকি, জনগণের ক্ষোভ—তবু অটুট ইরানের ক্ষমতার কাঠামো

ইরানে দেশব্যাপী বিক্ষোভ এবং বছরের পর বছর ধরে চলা বাহ্যিক চাপের পরও টিকে আছে বর্তমান

ইরানে বিক্ষোভে নিহত ১২ হাজার মানুষ

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভে প্রায় ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা

যুক্তরাষ্ট্র-ইরানের উত্তেজনা বৃদ্ধি গোটা মধ্যপ্রাচ্যে বিপর্যয় আনবে: কাতার

ইরানে চলমান বিক্ষোভ ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে সতর্কবার্তা কাতার। মধ্যপ্রাচ্যের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর জরুরি: আমীর খসরু

বিএসসিকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

আদালতের সামনে ট্রাকের ধাক্কায় বিচারপ্রার্থী নিহত

শপথ নিলেন ৩ হাজার নবীন বিজিবি সদস্য

কোনো রকম উসকানিতে পা দেব না: মির্জা আব্বাস

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাংলাদেশে ভোটাধিকার পুনরুদ্ধারের সুযোগ এসেছে: ড্যান মজিনা

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ

প্রথমবার ঢাকায় কনফারেন্সে আসছেন আইএফএসি প্রেসিডেন্ট

স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স

রংপুরে বিষাক্ত স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫

সার্বভৌমত্ব রক্ষায় জাগ্রত থাকতে বিজিবির নবীন সৈনিকদের আহ্বান

পটুয়াখালী-৩: হাসান মামুন ঘিরে ভোটার ও নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য

টঙ্গীতে দুই পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি

পাবনার দুটি আসন নিয়ে আপিল শুনানি বৃহস্পতিবার

সহপাঠী হত্যার বিচার চেয়ে ফের রাস্তায় তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা