ই-পেপার শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩

চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, আটক বাংলাদেশিসহ ১৮ ক্রু

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। সেই সঙ্গে জাহাজটির ১৮ জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে।

আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ।

জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “শুক্রবার ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি। জাহাজে ১৮ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক এই ক্রুদের মধ্যে ভারতীয়, বাংলাদেশী এবং শ্রীলঙ্কার নাগরিকরা আছেন।”

ট্যাঙ্কার জাহাজটি কোন দেশের, তা অবশ্য বলেননি ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে ইরানে গ্রাহক বা খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম। নাগরিকদের জন্য সরকারের এই বদান্যতার সুযোগে জ্বালানি তেল চুরি ও পাচারকারী বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র গড়ে উঠেছে দেশটিতে। এসব চক্র সস্তায় ইরানের তেল কিনে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাচার ও বিক্রি করে।

এর আগে গত মাসে পারস্য উপসাগর থেকেও এমন একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড বাহিনী।

গত বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন কর্মকর্তারা বলেছিলেন জাহাজটি মূলত ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনের জন্য ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্র সেই জাহাজ জব্দ করার তিন দিনের মাথায় নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী জাহাজ জব্দ করল ইরান।

প্রসঙ্গত, ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকায় ২০২২ সালে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। - সূত্র : এএফপি

আমার বার্তা/এমই

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বোর্ড অব পিস’ বা

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

বাংলাদেশ থেকে ওষুধ কেনার চুক্তি করেছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের

ভারতে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ১০ সেনাসদস্যের

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন।

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার–ভিডিপির জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প, জাতিসংঘকে পাশ কাটানোর শঙ্কা

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারলে আইসিসি বিশাল মিস করবে

উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান সালামের

আদেশ প্রত্যাহার, ঋণ খেলাপি নন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার

এবার ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব পালনে সেনাবাহিনীকে নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতেই ক্রিকেটারদের ডাকা হয়েছিল: আসিফ নজরুল

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়াও দেখতে চাই না: জামায়াত আমির

কার্ডের সুবিধার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে: নাহিদ ইসলাম

আইসিসি ও ভারত আমাদের কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করবে আফগানিস্তান

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত: আসিফ নজরুল

নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিক-দিনমজুরদের ফ্যামিলি কার্ড দেবো

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়, তবে ভারতে নয়: বুলবুল

আইসিসি থেকে বাংলাদেশ সুবিচার পাইনি: যুব ও ক্রীড়া উপদেষ্টা