ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বললেন বিশ্বশান্তি ঝুঁকিতে

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

গ্রিনল্যান্ডের ‌‌‘‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পূর্ণ ক্রয়’’ নিয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্রদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ সৃষ্টি করছেন। অতিরিক্ত শুল্ক আরোপের এই হুমকির পর ট্রাম্প বলেছেন, বিশ্বশান্তি বর্তমানে ঝুঁকিতে আছে। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ আটটি দেশকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ১০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে। গ্রিনল্যান্ডের পূর্ণাঙ্গ মালিকানা হস্তান্তর অথবা পুরোপুরি বিক্রিতে যদি ইউরোপীয় মিত্ররা একমত না হয় তাহলে আগামী জুন থেকে ওই শুল্ক বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে।

শুল্ক আরোপের এই হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বশান্তি ঝুঁকিতে রয়েছে। কারণ চীন ও রাশিয়া ‘‘গ্রিনল্যান্ড চায়’’। তিনি বলেন, কেবল যুক্তরাষ্ট্রই ‘‘এই খেলা খেলতে পারে’’। নতুন ‘‘গোল্ডেন ডোম’’ প্রতিরক্ষা ব্যবস্থার ‘‘সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতায়’’ চালানোর জন্য দ্বীপটির নিয়ন্ত্রণ তার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

বিবিসির অর্থনীতিবিষয়ক সম্পাদক বলেছেন, ট্রাম্পের এই হুমকি নজিরবিহীন ও বাস্তবতা-বিবর্জিত। এতে আটটি দেশের কর্মকর্তারাই বিভ্রান্ত হয়ে পড়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণেরই।

এদিকে, ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে করা বিতর্কিত দাবির পর গ্রিনল্যান্ডের রাজধানী নুকে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছেন। এ সময় তাদের হাতে ‘‘গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর জন্য’’, ‘‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’’ লেখা-সহ বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়।

অন্যদিকে, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতাকারী ইউরোপের আট মিত্র দেশের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর জরুরি বৈঠক ডেকেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি নিয়ে আলোচনার জন্য রোববার আরও পরের দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। - সূত্র: বিবিসি, রয়টার্স।

আমার বার্তা/এমই

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং সেই নির্বাচনে বড়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের