ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গ্রিনল্যান্ড থেকে ‘রাশিয়ান হুমকি’ দূর করতে পারেনি ডেনমার্ক

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

গ্রিনল্যান্ড থেকে ‘রাশিয়ান হুমকি’ দূর করতে কিছুই করতে পারেনি ডেনমার্ক। রোববার (১৮ জানুয়ারি) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বলেছেন, এখন তাই সময় এসেছে এটি করার।

ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, ‘২০ বছর ধরে ডেনমার্ককে বলা হচ্ছে যে, গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। দুর্ভাগ্যবশত, ডেনমার্ক এ ব্যাপারে কিছুই করতে পারেনি।’

এ বিষয়ে রয়টার্স মন্তব্যের অনুরোধ জানালে হোয়াইট হাউস, ইউরোপীয় ইউনিয়নে ডেনিশ প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এদিকে, ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলেছেন, তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা চান।

ট্রাম্পের এই দাবির বিরোধীতা করে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।

শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে না পারা পর্যন্ত ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক বাস্তবায়ন করা হবে।

এছাড়া ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার দখলদারিত্বের উপস্থিতি গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে, ড্যানিশ এবং অন্যান্য ইউরোপীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন যে গ্রিনল্যান্ড ইতিমধ্যেই ন্যাটোর যৌথ নিরাপত্তা চুক্তির আওতাভুক্ত।

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এল/এমই

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক