ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৫

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে মিছিল করেছেন হাজারও মানুষ। বিক্ষোভকারীদের ওপর ‘প্রাণঘাতী’ দমন-পীড়নের প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেসে এই মিছিল করা হয়। একই দিনে নিউইয়র্কে কয়েক শ মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ইরানি সরকারের বিরুদ্ধে ‘নতুন হলোকাস্ট’, ‘ঘটতে থাকা গণহত্যা’ও রাষ্ট্রীয় ‘সন্ত্রাস’র এর মতো অভিযোগ তুলে ধরা হয়।

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভরত ৬৫ বছর বয়সী আইনজীবী আলি পারভানেহ বলেন, এভাবে গণহারে মানুষ হত্যা ভীষণভাবে মর্মান্তিক। অনেক বিক্ষোভকারীর মতো তিনিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, কিছু বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার দাবিও তোলেন। খামেনি গত ২৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন।

গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে মিশ্র বার্তা দেন ট্রাম্প। প্রথমে তিনি বিক্ষোভকারীদের হত্যা করা হলে হস্তক্ষেপের হুমকি দিলেও পরে আবার বলেন, ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না- এমন আশ্বাসে তিনি সন্তুষ্ট।

ক্যালিফোর্নিয়ার এই শহরে অনেক বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভির পক্ষে স্লোগান দেন। ১৯৭৯ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শাহের সন্তান রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসনে আছেন।

অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ থেকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয়, তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

তবে ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া যোগাযোগ বিচ্ছিন্নতার আড়ালে নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পর সেই বিক্ষোভ স্তিমিত হয়ে আসে। মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানের বর্ণনা দিয়েছে ‘গণহত্যা’ হিসেবে।

নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস জানায়, তারা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যু যাচাই করেছে। এসব তথ্য তারা ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা সংশ্লিষ্ট সূত্র, প্রত্যক্ষদর্শী এবং স্বাধীন সূত্র থেকে সংগ্রহ করেছে।

তবে সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ও ইরানি কর্তৃপক্ষও এখনো নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি।

সূত্র: এএফপি

আমার বার্তা/এল/এমই

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক