ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
ইরানের লাগাতার হামলা

মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ

আমার বার্তা অনলাইন:
০৯ মার্চ ২০২৬, ০৯:৪০
সৌদির দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে নিজেদের দূতাবাসের কর্মকর্ত-কর্মী এবং সব কর্মকর্তা ও কর্মীদের পরিবারের সদস্যদের দেশে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৮ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে।

সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক, তাদরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে।

নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমন করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছ।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরাইলও।

হামলার পালটা জবাব হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। সৌদির মার্কিন ঘাঁটি, মার্কিন দূতাবাস এবং তেলের স্থাপনায় গত এক সপ্তাহে কয়েক দফা হামলা হয়েছে। - সূত্র: আলজাজিরা

আমার বার্তা/এমই

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্ররিতক্ষা বাহিনী। আজ

বিশ্ববাজারে অস্থিরতায় ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। আজ সোমবার

খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতোবা হোসেইনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সুরক্ষায় ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করলো ইন্দোনেশিয়া

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জ্বালানি সাশ্রয়ে আজ থেকেই বন্ধ শাবিপ্রবির অফিস কার্যক্রম

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

১৬ মার্চ সারাদেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিশ্ববাজারে অস্থিরতায় ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি সুনামগঞ্জের একই গ্রামের ১০ যুবক

সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

ডিজিএফআইয়ের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু

মার্কিন দূতাবাস কর্মীদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ

খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পর্যালোচনার করা হবে : শিক্ষামন্ত্রী

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনটেনসিভ সমাধান নয়: এনবিআর চেয়ারম্যান

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা