ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

আমার বার্তা অনলাইন
১৫ মার্চ ২০২৬, ১০:৩৭

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে নিয়ে জল্পনা কোনোভাবেই থামছে না। এবার সেই জল্পনার পরিমাণ আরও বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ মার্চ) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার এনবিসি নিউজকে ৩০ মিনিট টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তখনই ইরানের নতুন সুপ্রিম লিডারের অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেছেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, মোজতবা আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন যে, তিনি শুনছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে নেই। ট্রাম্প বলেন, মোজতবা যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।

তবে সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য মোজতবা খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন।

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে তিনি নির্দিষ্ট কাউকে সমর্থন করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি। তিনি শুধু বলেন, আমাদের কাছে এমন কিছু মানুষ আছেন, যারা ওই দেশের ভবিষ্যতের জন্য দুর্দান্ত নেতা হতে পারেন।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, ‘একটি চুক্তি করতে চায় ইরান। কিন্তু আমি এখনই তা করতে চাই না, কারণ চুক্তির শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়।’

আমার বার্তা /জেএইচ

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে ভয়াবহ অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ‘সেমাফোর’ এক বিশেষ প্রতিবেদনে

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে ইরান। তেহরানের দাবি, ইসরায়েলকে ড্রোন সহায়তা দেওয়ার

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

লেবানন-ইসরাইল সীমান্তে চলমান উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম অস্থিরতার মাঝে ইসরায়েল এবং ইরাক ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা ইরানের, হামলার হুমকি

৯ বোর্ডে একই প্রশ্নে পরীক্ষার চিন্তা, পাস কমলেও মান বাড়াতে চায় সরকার

জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ, বাড়ছে না দাম

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা

পুনর্বাসন ও জীবিকা উন্নয়নে সিআরপি ও ডিআরআরএ–র পাশে ইউনিলিভার বাংলাদেশ

৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস, তেল আবিবে ইরানের ভারী ক্ষেপণাস্ত্রের আঘাত

বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন: হাইকোর্ট

ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ

মোল্লাহাটে দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক লীগ নেতা সোহাগ নিহত

যুদ্ধবিরোধী সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩৪ বাংলাদেশি নিহত

হরমুজ দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ গঠনের ডাক, ফ্রান্সের সাফ না

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

ইরানের নতুন সুপ্রিম লিডারের বেঁচে থাকা নিয়ে সংশয়

নবীনগর উপজেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার