ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ০৯:৪৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো সেসব ‘শত্রু ও আগ্রাসনকারীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।

পোস্টে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া একটি মার্কিন বিমানের ছবিও জুড়ে দেন আব্বাস আরাগচি।

অন্য আরেক খবরে জানা গেছে, ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ক্যারোলিনকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কী ভাবছেন? জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, ইরানে এ অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনো এটাই ট্রাম্প অভিমত। ক্যারোলিন দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবে এগুচ্ছে।প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে ক্যারোলিন আরও বলেন, ‘কূটনীতি এখনো ট্রাম্পের প্রথম পছন্দ।’ - সূত্র: বিবিসি

আমার বার্তা/এমই

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর আরও চারজন সদস্য নিহত হয়েছেন।

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের খবরে বলা হয়েছে,

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলো

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

  মধ্যপ্রাচ্যে চলমান ইরান-আমেরিকা যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত কৌশল গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা 

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা

কাতারের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগামী সপ্তাহে হরমুজ ও খার্গ দ্বীপ দখলে নিতে পারে আমেরিকা

ফেনীর ২৮ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি তদারকিতে কঠোর নজরদারি

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী