ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫

প্রথম দফার ভোটগ্রহণ শেষ পশ্চিমবঙ্গে। এ সময় কলকাতায় জোরকদমে প্রচারে ব্যস্ত ছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল বৃহস্পতিবার চৌরঙ্গি ও এন্টালি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে বৌবাজারে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।

বক্তৃতার শুরুতে মমতা বলেন, বৌবাজার সোনার ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র। মেট্রোরেলের কাজের ভুলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন। কোভিডের সময় বড়বাজার থেকে কোল মার্কেট বন্ধ হয়ে গেলে তিনি রাস্তায় নেমে বাজার খোলার উদ্যোগ নেন। নোটবন্দি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অভিযানের সময়ও তিনি ব্যবসায়ীদের পাশে ছিলেন বলে দাবি করেন।

এদিন ঝালমুড়ি প্রসঙ্গও ওঠে। সম্প্রতি কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝালমুড়ি নিয়ে মন্তব্য করেছিলেন। তার জবাবে মমতা কটাক্ষ করে বলেন, ‘ঝালমুড়ির ঝাল আমরা খেতে অভ্যস্ত। আপনি কখনও মাছ-ভাত খেয়েছেন?’

তিনি আরও বলেন, ‘আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আমি সব ধর্মকে সম্মান করি।’ মোদির বক্তব্যে শান্তিপূর্ণ ভোটের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ভোটের দিনে এসে জয়ের দাবি করা উচিত নয়—সিদ্ধান্ত নেবে জনগণই।

তিনি অভিযোগ করেন, বিজেপি প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। ভোটদানের হার বেশি হওয়া প্রসঙ্গে মমতা বলেন, মানুষ তাদের অধিকার রক্ষার জন্য ভোট দিচ্ছে।

তিনি দাবি করেন, নাগরিকত্ব ও অন্যান্য ইস্যুতে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে, তাই তারা ভোটে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘৪ তারিখে ভোটের ফল বেরোলে দেখা যাবে—বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে।’ এছাড়া ভবিষ্যতে এনআরসি ও ডিলিমিটেশন নিয়ে বিজেপির পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।

রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ তুলে বলেন, এর দায় কেন্দ্রকেই নিতে হবে। বক্তৃতার শেষে নিজের রেলমন্ত্রী থাকার সময়কার কাজের উল্লেখ করেন মমতা এবং বিজেপির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলেন।

আমার বার্তা/জেএইচ

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে মার্কিন সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে বড় ধরনের টান পড়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। প্রায় দু’মাস

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান

ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিম অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল তেহরান

এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে: মাহফুজ আলম

হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে ইরান, প্রস্তুত ইসরায়েল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন

মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরী

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের