ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই: বাঘায়েই

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
আপডেট  : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসলামাবাদে যাওয়াকে ‘সরকারি সফর’ বলেও উল্লেখ করেছেন তিনি।

গত কাল রাতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসমাইল বাঘায়েই বলেন, “আমরা একটি সরকারি সফরে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছি। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধের অবসান এবং আমাদের অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও সদিচ্ছার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।”

“ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানকে জানানো হবে।”

গতকাল শুক্রবার রাতে একটি ছোটো প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান; সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর গত ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। সেই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতা ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। সেই সংলাপে ইরানি প্রতিনিধি দলের সদস্য ছিলেন আরাগচিও।

১১ এপ্রিলের সেই সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর; কিন্তু ২১ ঘণ্টা ধরে বৈঠক ও আলোচনার পরও ব্যর্থ হয় সেই সংলাপ, চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান ভ্যান্স এবং ঘালিবাফ।

প্রথম দফা সংলাপের ব্যর্থতার পর দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা নিয়ে যখন আলোচনা চলছে, সে সময়েই ইসলামাবাদ সফরে গেলেন সৈয়দ আরাগচি।

সূত্র : এএফপি

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার ঘোষণা করেছে যে, তারা প্রথমবারের মতো নবজাতক ও শিশুদের জন্য একটি

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

ইরানে যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ইসলাবাদ যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

  মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বার্তা সংস্থা

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে  গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। গতকাল শুক্রবার একটি ছোট প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তেলের দাম সমন্বয়ে আইএমএফের চাপ নেই: শেখ রবিউল আলম

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

নবজাতকদের জন্য ম্যালেরিয়া চিকিৎসার অনুমোদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

বেইজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করলেন সফিউল আজম

ইসলাবাদে যাচ্ছেন উইটকফ এবং কুশনার, জানাল হোয়াইট হাউস

‘চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন’

আমরা আছি সংসদে, মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ 

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপের পরিকল্পনা ইরানের নেই: বাঘায়েই

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার

ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

২৫ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগরের ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে সংবাদ সম্মেলন

বিপদ থেকে সুরক্ষার দোয়া ও আমল

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫