ই-পেপার শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৬, ১২:২০
আপডেট  : ২২ মে ২০২৬, ১২:২১

ইরান যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ নিশ্চিত করতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাক্টিং নেভি সেক্রেটারি হুং ক্যাও।

কংগ্রেসের এক শুনানিতে তাইওয়ানের প্রায় ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে আমরা একটি বিরতি দিচ্ছি, যাতে ‘এপিক ফিউরি’ অভিযানের জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আমাদের কাছে পর্যাপ্ত থাকে।

তবে তিনি জানান, প্রশাসন প্রয়োজন মনে করলে বিদেশি সামরিক বিক্রি কার্যক্রম আবার চালু হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি। এতে তাইওয়ানকে সমর্থন নিয়ে ওয়াশিংটনের অবস্থান সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছে।

চীন সফরের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আগের নীতির থেকে ভিন্ন অবস্থান, কারণ আগে ওয়াশিংটন এ বিষয়ে বেইজিংয়ের সঙ্গে পরামর্শ না করার নীতি অনুসরণ করতো।

সফর শেষে ট্রাম্প বলেন, তাইওয়ান ইস্যুতে তিনি শি জিনপিংকে কোনো প্রতিশ্রুতি দেননি এবং অস্ত্র বিক্রির বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে শুধু চীন সরকারকেই স্বীকৃতি দিলেও, মার্কিন আইনে তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহের বাধ্যবাধকতা রয়েছে।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকিও দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির ওপর সামরিক চাপও বাড়িয়েছে বেইজিং। -সূত্র: এএফপি

আমার বার্তা/জেএইচ

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

জেন-জি বা নতুন প্রজন্মের নানা উদ্বেগ ও সমস্যা নিয়ে মাত্র পাঁচ দিন আগে যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোর সুস্পষ্ট আইনি দায় রয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া

ইরানের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ৪২টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি’তে কমপক্ষে ৪২টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের।

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক-ছাত্র অ্যাসেম্বলির সময় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে পশ্বিমবঙ্গের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যতে ঢাকায় স্থায়ী মিশন স্থাপনের আশ্বাস দক্ষিণ আফ্রিকার

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

নিজেদের মজুত বাড়াতে তাইওয়ানে অস্ত্র বিক্রি স্থগিত করলো যুক্তরাষ্ট্র

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি ঘোষণা

ভারতে কেন আলোড়ন তুলেছে জেন–জিদের ‘ককরোচ জনতা পার্টি’

ঢাকায় পৌঁছানোর পর ঢুলিকে বাংলাদেশের কোচ ঘোষণা

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল হবে রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসার বাবার কাঁধে হাত রেখে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

২২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

নিউজিল্যান্ডে পোশাক রপ্তানি বাড়াতে কৌশল নির্ধারণে গুরুত্বারোপ বিকেএমইএর

দুই বছরের মধ্যে বাংলাদেশ হবে প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র: অর্থমন্ত্রী

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি