ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
০৪ জুন ২০২৬, ১৩:৪১

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সাম্প্রতিক এক ফোনকলে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি—রাগবশত নয়, বরং বিরক্তির কারণে এ কথা বলেছিলেন তিনি।

গতকাল বুধবার ‘পোড ফোর্স ওয়ান’ নামের একটি পডকাস্ট শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, “হ্যাঁ, আমি তাকে পাগল বলেছিলাম; তবে রাগতভাবে বলিনি। তিনি ইসরায়েলি বাহিনীকে লেবাননে টানা অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, এতে আমি তার প্রতি খানিকটা বিরক্ত ছিলাম। আসলে আমি বলতে চেয়েছিলাম, বিবি (নেতানিয়াহুর ডাক নাম) আমাদের এটা থামানো উচিত।”

উল্লেখ্য, গত মে মাসে ওয়াশিংটানে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে লেবানন ও ইসরায়েল; কিন্তু চুক্তি স্বাক্ষরের পরও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননে অভিযান অব্যাহত রাখে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু।

এতে ব্যাপকভাবে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ব্যাপক ক্ষুব্ধ হয়ে বলেন, “আপনি একটা জঘন্য পাগল। যদি আমি না থাকতাম, তাহলে এতদিনে আপনি জেলে পচতেন। আমি আপনকে বাঁচিয়েছি। সবাই এখন আপনাকে ঘৃণা করে এবং শুধু আপনার কারণে ইসরায়েলকেও ঘৃণা করে।”

তবে এ ঘটনার পর মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, এ ফোনকলের কারণে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

এক্সিওসকে নেতানিয়াহু বলেন, “আমাদের লক্ষ্য এক। মাঝে মাঝে কিছু বিষয়ে আমাদের মতবিরোধ হয়, এমন মতবিরোধ অনেক দৃঢ় বন্ধনের পরিবারের মধ্যেও হয়ে থাকে।”

“ওয়াইট হাউসে এ পর্যন্ত যারা ক্ষমতাসীন হয়েছেন, তাদের মধ্যে তিনি (ট্রাম্প) ইসরায়েলের সবচেয়ে মহান বন্ধু। তিনি আমাকে সম্মান করেন, আমিও তাকে সম্মান করি এবং আমাদের নিজ নিজ মতপার্থক্যগুলো পাশ কাটিয়ে আমরা কাজ করতে পারি।”

বুধবারের সাক্ষাৎকারে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ইসরায়েল প্রথম দিকে এ অভিযানে সঙ্গে থাকলেও পরে সরে গিয়ে লেবাননে মনোনিবেশ করে।

ইরানে হামলার ব্যাপারে নেতানিয়াহু ‘কলকাঠি নেড়েছিলেন কিনা’— সে সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল পডকাস্ট শো-তে। এ প্রশ্নে খানিকটা ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, “মানে? আমিই তো এটা শুরু করেছি। আমি সংঘাত শুরু করেছি কারণ আমরা তাদের পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না।”

“এখন অবশ্য এর সঙ্গে ইসরায়েলও জড়িয়ে পড়েছে; কারণ ইরান পরমাণু অস্ত্র বানালে তারাই প্রথম আক্রান্ত হতো এবং ইসরায়েল বলে কিছু থাকতো। সত্যি বলছি, যদি আমি না থাকতাম— তাহলে এ পৃথিবী থেকে ইসরায়েলের নাম মুছে যেতো।” - সূত্র : রয়টার্স

আমার বার্তা /জেএইচ

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগামাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা পাঠাল ভারত

ভারত সরকার বাংলাদেশের কাছে ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লির দাবি,

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দ হয়ে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ পশ্চিম এশিয়ার বিভিন্ন মিত্র দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১০০ দিনে ১১৮৫ খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের তথ্য দিল টিআইবি

সংসদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত ৫ জন

জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না: রাশেদ

সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু রামিসা হত্যা মামলার বিচার

এলএনজিকে বাড়তি কর সুবিধা দিয়ে ১৩০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

পোলিশ রূপকথা থামিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাশিয়ার মিরা

রামিসা হত্যার রায় তিন মাসের মধ্যে কার্যকর সম্ভব : আইনমন্ত্রী

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে