ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১৩:৩৫

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত বন্দিশালায় হামলা এবং একজন পুলিশ কর্মকর্তাতে হত্যাচেষ্টার অভিযোগে ৭ জনকে ৩০ বছরের কারাদণ্ড এবং ১ জনকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার টেক্সাসের ফোর্ট উওর্থ শহরের জেলা আদালত এই রায় ঘোষণা করেছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৫ সালে আপাদমস্তক কালো পোশাক পরিহিত ৮ জনের একটি দল টেক্সাসের অ্যালভারাদো শহরের প্রেইরিল্যান্ড ডিটেনশন সেন্টারে বন্দুকহামলা চালায়। এ সময় হামলাকারীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা আহত হন। এই বন্দিশালাটি তত্ত্বাবধানের দায়িত্বে আছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

হামলাকারী এই ৮ জনের দলে বেঞ্জামিন সং নামের এক ব্যক্তি আছেন। তিনিই ছিলেন হামলার মূল পরিকল্পনাকারী এবং সংগঠক। বেঞ্জামিনকে ১০০ বছর কারাবাসের সাজা দিয়েছেন বিচারক। বাকি ৭ জনের প্রত্যেককে ৩০ থেকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই সাজাপ্রাপ্তরা হলেন অটাম হিল, জ্যাচেরি ইভেটস, সাভান্না ব্যাটেন, মেগান মরিস, ম্যারিসেলা রুয়েডা, মেগান মরিস, এলিজাবেথ সোটো এবং ড্যানিয়েল রোনাল্ডো সানচেজ এস্ত্রাদা।

মামলার তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সবাই অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট বা অ্যান্টিফা নামের একটি রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। গতবছর এই গোষ্ঠীটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। মামলার বিবরণীতেও তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে।

তবে আসামিদের আইনজীবী ফিলিপ হায়েস তাদের সন্ত্রাসী বলতে নারাজ। রয়টার্সকে ফিলিপ বলেছেন, “তারা সন্ত্রাসী নয়। কাউকে হত্যা করা তাদের উদ্দেশ্য ছিল না। তারা হলেন সদ্য যৌবনে পা দেওয়া একদল সহৃদয় তরুণ-তরুণী, যারা নিজেদের কণ্ঠ প্রশাসনের কাছে পৌঁছাতে চেয়েছিলেন।

জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন ফিলিপ।

সূত্র : রয়টার্স

আমার বার্তা /জেএইচ

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহে ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। কয়েকটি দেশে জারি করা হয়েছে

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা লাভ করেছে করেছে চীন। ২০১৭ সালের পর

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প

ইরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। এ প্রস্তাব অনুসারে

তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত

বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির নাম-ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান পুলিশের

জিম্বাবুয়ের উদ্দেশে শেষ ধাপে দেশ ছাড়লেন অমিত-হৃদয়রা

আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে ডিসি-এসপিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

জলবায়ুর পরিবর্তনই কি ঘন ঘন ডেকে আনছে এল নিনো!

বিরোধীদলের কর্মকাণ্ডে ‘ফ্যাসিবাদী মানসিকতার’ প্রতিফলন দেখছেন রিজভী

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শিশু হেমাটোলজি সোসাইটির সভাপতি আফিকুল, সম্পাদক কিবরিয়া

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা চালু করছে সরকার

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে

গুলশানে রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন