ই-পেপার রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

আমার বার্তা অনলাইন:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীরা। বাংলাদেশ সময় রোববার (১৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে।

তিনি জানান, ইয়েমেনের ওপর আগ্রাসন পরিচালনায় ব্যবহৃত ওই ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগারকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।

হুথি মুখপাত্র দাবি করেন, সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিটি থেকে ইয়েমেনের ভূখণ্ড ও জনগণের ওপর ধারাবাহিক আক্রমণ চালানো হচ্ছিল, যার জবাবে এই প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে তুমুল সংঘাত শুরু হয়েছে।

হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ অপরিশোধিত তেল পাইপলাইনে একটি পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কৌশলগত হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের বন্দর দিয়ে সৌদি জ্বালানি তেল রপ্তানির একমাত্র বিকল্প মাধ্যম ছিল এই পাইপলাইনটি। আকস্মিক হামলার কারণে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে তেল পরিবহন আপাতত পুরোপুরি স্থগিত হয়ে পড়েছে।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, হুথিরা সরাসরি ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের অভিযানে কোনো সামরিক হস্তক্ষেপ না করি।’

একই সঙ্গে সৌদির প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা থাকার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, অঞ্চলটিতে অস্থিতিশীলতা বাড়াতে তেহরান এ হামলার পেছনে জড়িত থাকতে পারে।

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া জাহাজের ১০২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মৃত অবস্থায় পাওয়া

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে

একতরফা শুল্কের নিন্দা, মধ্যপ্রাচ্যে শান্তির প্রত্যাশা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলনে ব্লকটির নেতারা সর্বসম্মতিক্রমে নয়াদিল্লি­ ঘোষণা-২০২৬ গ্রহণ করেছেন। এতে কোনো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা

কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

পাকশীতে ট্রলার দুর্ঘটনা : দুই দিন পর নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

গেম নির্মাতাদের জন্য নতুন সুবিধা চালু করছে রোবলক্স

ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে চলছে অভিযান

ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের সন্ধান মিলছে না

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০ দিন পর পদ্মায় কমছে পানি, বাড়ছে মহানন্দা ও পূনর্ভবায়