ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

আমার বার্তা নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩

সারের সংকটের মূল কারণ সরকারের ব্যবস্থাপনাগত দুর্বলতা ও নিয়ন্ত্রণের ঘাটতি বলে মন্তব্য করেছেন পীর চরমোনাই। তিনি বলেছেন, কৃষি উৎপাদনের জন্য সার অপরিহার্য। প্রয়োজনের সময়ে কৃষক সার না পেলে শুধু কৃষকই ক্ষতিগ্রস্ত হবেন না, দেশের খাদ্য উৎপাদনও ব্যাহত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট সমবায় মার্কেট প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘কৃষি উৎপাদনে সার একটি অপরিহার্য ও মৌলিক প্রয়োজন, যা সরাসরি মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। সেই সার নিয়েও দেশে তামাশা শুরু হয়েছে। প্রয়োজনের সময়ে অনেক কৃষক সার পাচ্ছেন না। কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কোথাও ডিলারের গুদামে সার নেই বলা হলেও পরে সেই সার অন্যত্র বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। সার সংকটের মূল কারণ সরকারের অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দুর্বলতা।’

কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার কুড়িগ্রামের মানুষ কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। তারা যদি সময়মতো সার না পায়, তাহলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে। একই সঙ্গে দেশে খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। এমন জনগুরুত্বপূর্ণ বিষয়েও সরকারের অবহেলা ও উদাসীনতা মেনে নেওয়া যায় না।’

সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসঙ্গতি তুলে ধরে পীর সাহেব চরমোনাই বলেন, ‘সরকার বলছে, গুদামে পর্যাপ্ত সার রয়েছে, যা দিয়ে আগামী কয়েক মাসের চাহিদা মেটানো সম্ভব। একই সঙ্গে আমদানির ব্যবস্থাও করা হয়েছে। তাহলে আমার কৃষক ভাই কেন সার পাচ্ছে না?’

তিনি প্রশ্ন করেন, ‘রাজনৈতিক পালাবদলের কারণে সারের ডিলারশিপ নিয়ে রাজনীতি হচ্ছে—এর কাফফারা আমার কৃষক ভাইকে কেন দিতে হবে?’

রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, পুরোনো ডিলারদের কেউ কেউ নতুন নীতিমালা বাস্তবায়নে অসন্তুষ্ট হয়ে সার উত্তোলন ও বিতরণে অসহযোগিতা করছেন বলে জানা যাচ্ছে। ডিলারদের একাংশ বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘কেউ খুচরা বাজারে বেশি দামে সার বিক্রি করছে, আবার কেউ স্থানীয়ভাবে সার আটকে রাখছে। এসব সমস্যা সমাধান করার জন্যই রাষ্ট্র ও সরকার।’

সরকারের প্রতি প্রশাসনিক ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘প্রশাসনকে আরও দক্ষ করুন। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। জনগণের সংকট নিরসন করুন। কৃষকদের কাছে সার পৌঁছে দিন।’

তিনি সতর্ক করে বলেন, ‘তা না করে সরকার যদি ডিলারদের কাছে জিম্মি হয় বা ডিলারদের স্বার্থে কাজ করে, তাহলে সারের জন্য জনতা রাজপথে নামতে বাধ্য হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আইমানী, জেলা সাংগঠনিক সম্পাদক শেখ নুর মোহাম্মাদ প্রমুখ।

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত করতে কোনো

নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে

জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের মানুষ

বিতর্কিত হেবা আইন বাতিলের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনকে কুরআন-সুন্নাহবিরোধী ও বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবিতে রাজধানীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে ভর্তিতে পরীক্ষা ফিরছে আবার , জানা গেল নতুন নিয়ম

মুক্তিপণ আদায় চক্রের মূলহোতা বিহারি বাদল গ্রেফতার

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল