ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

আমার বার্তা অনলাইন:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। যেটি স্বাক্ষরিত হলে সাতদিনের মধ্যে তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবেন।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আরাঘচি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন ‘যদি প্রয়োজনীয় শর্ত মানা হয়’ তাহলে চুক্তিটি করা সম্ভব। আর নতুন প্রস্তাবে যা বলা হয়েছে তা জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতেই আছে বলে জানান তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। যারমধ্যে পারমাণবিক ইস্যুও আছে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায়। এরসঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

এই যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ দিয়ে পার হতো। ইরান হরমুজ বন্ধ করার পর বিশ্বব্যাপী জ্বালানি নিয়ে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে হবে মধ্যবর্তী নির্বাচন। জ্বালানির দাম বৃদ্ধি ও টালমাটাল পরিস্থিতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরও চাপ বৃদ্ধি করেছে। এখন তার ওপর চাপ তৈরি হয়েছে এই যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়।

নতুন প্রস্তাব নিয়ে আরাঘচি সাংবাদিকদের বলেন, “যদি প্রয়োজনীয় শর্ত পূরণ হয়, তাহলে হরমুজ প্রণালি পুনরায় খুলে যেতে পারে। সাতদিনের মধ্যে স্বাভাবিক জাহাজ চলাচল হতে পারে। প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন কী করবে সেটি তাদের ওপর নির্ভর করছে।”

তিনি স্পষ্ট করেননি যুক্তরাষ্ট্রকে কী শর্ত মানতে হবে। তবে বলেছেন, “যেসব শর্ত মার্কিনিদের দেওয়া হয়েছে সেগুলো ইসলামাবাদ সমঝোতা স্মারকেই আছে। নতুন কিছু নেই।”

গত ১৮ জুন ১৪ দফার ওই সমঝোতা স্মারকে বলা হয়েছিল— ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না। ইরান-যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার ও ইরানের ওপর চাপানো নিষেধাজ্ঞা শিথিলের কথা উল্লেখ ছিল এতে। অপরদিকে ইরান হরমুজে নিরাপদ জাহাজ চলাচলের সুযোগ দেবে এবং ওই প্রনালি নিয়ে ওমানের সঙ্গে ভবিষ্যত জাহাজ চলাচল ব্যবস্থা নিয়ে আলোচনা করবে।

কিন্তু দুই দেশই আবার হামলা ও পাল্টা হামলা শুরুর পর চুক্তিটি কয়েকদিনের মধ্যে ভেস্তে যায়।

চুক্তির পর ইরান হরমুজে চলাচল করা জাহাজে হামলা চালায়। দেশটি জানিয়েছিল, তাদের অনুমোদনবিহীন রুট দিয়ে চলাচল করায় জাহাজে হামলা চালানো হয়েছে।

এর জবাবে হরমুজের পাশে ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে। যার ফলে ইরানের অর্থনীতি ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। - সূত্র: বিবিসি

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মরক্কোর পররাষ্ট্র,আফ্রিকান সহযোগিতা ও

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

তারা হলেন হলেন ডি আর কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোতুম্বো কাতালেই তিয়েন্দে এবং

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

রূপালি পর্দার ব্যস্ততা ফেলে তারা নেমে এসেছিলেন রাজপথে। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে যুদ্ধবিরোধী স্লোগান। ফিলিস্তিনের নির্যাতিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান

পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের কাছে হেরেও এশিয়ান গেমসের কোয়ার্টারে আফগানিস্তান

ভেরিফিকেশনের নামে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বাদ, নীতিমালা চায় ছাত্রশিবির

ইসরায়েলের বিপক্ষে খেলতে চান না আয়ারল্যান্ডের নাইট

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ১৭

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

নবায়নের পর দলিল লেখকদের সনদ ফেরত দেওয়ার নির্দেশ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান শুরু

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী