ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১২:৪৯

বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রনদীপ সরাই। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তার এ সফরে বাংলাদেশ-কানাডা সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।

রোববার (১১ অক্টোবর) ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন এক বিজ্ঞ‌প্তি‌তে এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে, সফরকালে রনদীপ সরাই বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি ঢাকা ও কক্সবাজারে কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

কানাডার আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, দক্ষতা উন্নয়ন, নারী ও যুবসমাজের জন্য সুযোগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে। এ সফরের মাধ্যমে ভবিষ্যৎ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পাবে।

স্বাধীনতার পর ১৯৭১ সাল থেকে বাংলাদেশকে কানাডা ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি সরকারি উন্নয়ন সহায়তা দিয়েছে। এর মধ্যে ব্র্যাক ও আইসিডিডিআর,বির মতো বাংলাদেশভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা করেছে কানাডা, যারা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে।

কানাডা মনে করে, দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হয়, সুশাসন, নিয়ন্ত্রক কাঠামো এবং অর্থনৈতিক পরিবেশে সংস্কার অব্যাহত থাকলে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, যা দুদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা তৈরিতেও কানাডার অংশীদারত্ব অব্যাহত থাকবে।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে রনদীপ সরাই রোহিঙ্গা জনগোষ্ঠী, স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এবং সংকট মোকাবিলায় কাজ করা অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিনশরও বেশি

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

বাংলাদেশে বাল্যবিবাহ ৫১ শতাংশ, সভ্য সমাজে এটা অকল্পনীয়: সমাজকল্যাণমন্ত্রী

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

দুর্গাপূজায় অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক