ই-পেপার সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহের সময় অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের দ্বিতীয় দিনে রোববার (১১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

আটক সাংবাদিকদের মধ্যে হিন্দুস্তান টাইমসের সহযোগী প্রকাশনা হিন্দুস্তানের একজন প্রতিবেদক রয়েছেন। এ ছাড়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের হিন্দি সংস্করণের তিনজন প্রতিবেদক, দ্য হিন্দুর একজন সাংবাদিক এবং বিভিন্ন ডিজিটাল সংবাদমাধ্যমের ক্যামেরাপারসনও আটক হন।

সাংবাদিকদের অভিযোগ, পরিচয়পত্র দেখানোর পরও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের জনসংযোগ কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

হিন্দুস্তানের ২৭ বছর বয়সী প্রতিবেদক আশিস সিং জানান, রোববার বেলা আড়াইটার দিকে রামকৃষ্ণ আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহ করছিলেন তিনি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা ওই কর্মসূচিতে পুলিশের আটক কার্যক্রমের ভিডিও ধারণ করছিলেন তিনি।

আশিসের অভিযোগ, এ সময় পুলিশ তাকে ধাক্কা দেয় এবং আঘাত করে। তার গলায় সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকলেও পুলিশ কথা শোনেনি। তিনি জানান, বারবার নিজেকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদক হিসেবে পরিচয় দেন এবং পরিচয়পত্র (আইডি) দেখান। তারপরও তাকে এক আলোকচিত্রীর সঙ্গে পুলিশের বাসে তুলে নেওয়া হয়।

আশিসের ভাষ্য, তিনি বিক্ষোভকারীদের থেকে দূরে ছিলেন। পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন না। তারপরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

প্রায় ২০ থেকে ৩০ মিনিট বাসে থাকার পর মন্দির মার্গ এলাকায় পৌঁছালে তিনি আরেক সাংবাদিকের সঙ্গে বাস থেকে নেমে যান। ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা হতে পারে—এমন আশঙ্কা থেকে তিনি ভয় পেয়েছিলেন বলেও জানান।

একটি জাতীয় সংবাদ সংস্থার একজন আলোকচিত্রীও আটকের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, লোকজনকে আটক করার ছবি তুলছিলেন তিনি।

তার অভিযোগ, পুলিশ পথচারীদের সরিয়ে দিচ্ছিল এবং সাংবাদিকদেরও আটক করছিল। একপর্যায়ে পুলিশ সদস্যরা তাকে বাসের ভেতরে নিতে বলেন এবং ধাক্কা দিয়ে তুলে দেন।

আলোকচিত্রী জানান, নিজের ধারণ করা ছবি ও ভিডিও মুছে ফেলার আশঙ্কায় তিনি ক্যামেরার মেমোরি কার্ড লুকিয়ে রাখেন।

৪৫ মিনিট পর ছাড়া পান তিন সাংবাদিক

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়, তাদের তিন সাংবাদিক শাশ্বত, সিয়া ও বিজয়কে দিল্লির কনট প্লেস এলাকা থেকে আটক করা হয়।

পরে তাদের ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট পর তাদের ছেড়ে দেওয়া হয়। তারা যেখানে আটক হয়েছিলেন, সেখান থেকে স্টেডিয়ামটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।

দ্য হিন্দুর সাংবাদিকও আটক

রোববার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে দ্য হিন্দুর এক নারী সাংবাদিককেও কিছু সময়ের জন্য আটক করা হয়। তাকে পুলিশের একটি বাসে তুলে নেওয়া হয়েছিল।

ওই সাংবাদিক জানান, তিনি নিজের ভিডিও ধারণ করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং পরে আটক করেন। নিজের পরিচয় সাংবাদিক হিসেবে জানানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়।

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আটক হওয়ার ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। - সূত্র: হিন্দুস্তান টাইমস

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রাশিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে আর কখনও পরস্পরের জ্বালানি খাত লক্ষ্য করে হামলা করবে না বলে

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

ভারতের নরেন্দ্র মোদি সরকার ও ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ, খাদ্যবহির্ভূত খাতে বেড়ে ৯.৩ শতাংশ

‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের, ‘অবাক’ জেলেনস্কি

রিকশা ভাড়া থেকে ভিক্ষা, ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্তে বাংলাদেশ

তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ করায় উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

৬ বছর পর খোলা হলো পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার দানবাক্স

গ্রেফতার ২ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিরুদ্ধে যে আইনে মামলা হচ্ছে

ঢাকায় বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ

অ্যানফিল্ডে বিশাল আকারের কলা কেন এনেছিলেন ম্যানসিটি সমর্থকরা?

বনানীতে কমফিস্টাইলের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় ১ জন নিহত

রিয়াদ বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ

দুর্গাপূজার ছুটিতে টানা ৫ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

ভারতে আন্দোলনের খবর সংগ্রহের সময় আটক ১২ সাংবাদিক

বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সম্মেলন শুরু