ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুক রিলস থেকে আরও বেশি আয় হবে যেসব উপায়ে

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী। প্রায় সব বয়সী মানুষই ব্যবহার করছেন এই প্ল্যাটফর্মটি। ফেসবুক রিলস এখন এক জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম যেখানে দ্রুত ভিডিও কন্টেন্ট শেয়ার করে অনেক বড় অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব।

ফেসবুক রিলস থেকেও আয় করতে পারবেন। জেনে নিন কীভাবে ফেসবুকের রিলস থেকে আরও বেশি আয় করবেন-

গুণগত মানসম্পন্ন কনটেন্ট তৈরি করুন

ফেসবুক রিলসে জনপ্রিয় হতে হলে আপনার কনটেন্ট আকর্ষণীয় ও মানসম্পন্ন হতে হবে। ট্রেন্ডিং বিষয়বস্তু ব্যবহার করে আপনার নিজস্ব কনটেন্ট তৈরি করুন।

কনটেন্টের দৈর্ঘ্য

রিলসের ভিডিও সাধারণত ১৫-৩০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে কার্যকর হয়। তাই কনটেন্টটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল করুন। রিলসে আকর্ষণীয় এডিটিং ব্যবহার করুন। যেমন: ট্রানজিশন, সাউন্ড এফেক্ট, বা ট্রেন্ডিং মিউজিক।

সঠিক ন্যাশ বা টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন

আপনার কনটেন্ট কার জন্য তৈরি করছেন, সেটা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশ বাছাই করুন। যেমন-ফ্যাশন, ভ্রমণ, প্রযুক্তি, খাবার, বা শিক্ষা। আপনার কনটেন্ট কোন বয়স বা অঞ্চলের দর্শকের জন্য বেশি প্রাসঙ্গিক, তা বিশ্লেষণ করুন।

মনিটাইজেশন অপশন সক্রিয় করুন

ফেসবুক রিলস থেকে আয় করার জন্য আপনাকে ফেসবুকের মনিটাইজেশন নীতিমালা পূরণ করতে হবে।

ইন-স্ট্রিম অ্যাডস

ফেসবুক ইন-স্ট্রিম অ্যাডস চালু করুন। এটি ভিডিও কনটেন্টের মাঝখানে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে সাহায্য করে। ভক্তদের কাছ থেকে সরাসরি ইনকাম করার জন্য স্টারস ফিচার চালু করুন। জনপ্রিয় হলে বিভিন্ন ব্র্যান্ড আপনার রিলসে বিজ্ঞাপন দিতে আগ্রহী হবে।

নিয়মিত পোস্ট করুন ও ট্রেন্ড ফলো করুন

ফেসবুক অ্যালগরিদমে বেশি এক্সপোজার পেতে হলে আপনাকে নিয়মিত কনটেন্ট পোস্ট করতে হবে। ট্রেন্ডিং মিউজিক ও চ্যালেঞ্জ প্ল্যাটফর্মে যে চ্যালেঞ্জ বা মিউজিক ট্রেন্ড করছে, সেগুলোর সঙ্গে আপনার কনটেন্ট যুক্ত করুন। আপনার অডিয়েন্স কখন বেশি সক্রিয় থাকে, সেই সময় রিল পোস্ট করুন।

ইনগেজমেন্ট বৃদ্ধি করুন

কনটেন্টের মাধ্যমে ভিউ বাড়ানোর পাশাপাশি কমেন্ট, শেয়ার, ও লাইক বাড়ানোর দিকে মনোযোগ দিন। দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। ভিডিওর শেষে ভক্তদের আপনার কনটেন্ট শেয়ার করতে বা পেজ ফলো করতে বলুন।

অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন

আপনার রিলসের প্রচারণার জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করুন। ফেসবুক রিলসের লিংক এই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন। আপনার ফেসবুক পেজ বা গ্রুপে কনটেন্ট প্রচার করুন।

ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করুন

ফেসবুক ইনসাইট টুল ব্যবহার করে আপনার কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করুন। কোন ধরনের কনটেন্ট বেশি ভিউ পাচ্ছে। কোন সময় পোস্ট করলে বেশি দর্শক পাচ্ছেন।

স্পন্সরশিপ ও অ্যাফিলিয়েট মার্কেটিং

ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বাড়তি আয় করতে পারেন। আপনার রিলসের মাধ্যমে ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করুন। পণ্য বা সেবার লিংক শেয়ার করুন এবং বিক্রয়ের উপর কমিশন পান।

কপিরাইটের নিয়ম মেনে চলুন

ফেসবুক রিলস কপিরাইট ভঙ্গের বিরুদ্ধে কঠোর। কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করুন। অন্যের কনটেন্ট কপি না করে আপনার নিজস্ব কনটেন্ট তৈরি করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু