ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের আশ্বাসে যুক্তরাষ্ট্রে আবার চালু টিকটক

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৫, ১৩:০৬

যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে টিকটক। দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির কার্যক্রম আবার চালু হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে একটি আইন কার্যকর হওয়ার পর দেশটিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল টিকটক।

টিকটকের মূল মালিক চীনের বাইটড্যান্স নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে চীনের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এই সময়সীমা শেষ পর্যায়ে চলে আসায় যুক্তরাষ্ট্রে টিকটক তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর পরই নিষেধাজ্ঞা বিলম্বিত করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য জন্য নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের টিকটকের আংশিক মালিকানা নেওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, একটি যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ মালিকানা দেখতে চান তিনি। এটা হলে টিকটক ভালো মানুষের হাতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের মন্তব্যের পর এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে টিকটক জানায়, তারা যুক্তরাষ্ট্রে টিকটক পুনরায় চালু করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। তবে অ্যাপটির আংশিক মার্কিন মালিকানার বিষয়ে টিকটক কোনো মন্তব্য করেনি।

আমার বার্তা/এমই

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা