ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

ওপেনএআই কর্মীদের দলে ভেড়াতে মেটার ১০০ মিলিয়ন ডলার অফার

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৫, ১০:৫২
আপডেট  : ১৮ জুন ২০২৫, ১১:০১

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা এতটাই তীব্র হয়ে উঠেছে যে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন শীর্ষ প্রকৌশলী আর গবেষকদের দলে টানতে কোটি কোটি ডলার পর্যন্ত অফার করছে। এই প্রতিযোগিতার মাঝেই ওপেনএআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান দাবি করেছেন, ‘মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) তার প্রতিষ্ঠানের অনেক কর্মীকে নিজেদের দলে নিতে ১০০ মিলিয়ন ডলারের সাইনিং বোনাস অফার করেছে।’

মঙ্গলবার (১৭ জুন) ‘আনক্যাপড’ নামের একটি পডকাস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অল্টম্যান তার ভাইয়ের সঞ্চালনায় ‘আনক্যাপড’ নামের এই পডকাস্টে বলেন, ‘মেটা আমাদের দলের অনেককে বিশাল অঙ্কের প্রস্তাব দিচ্ছে। কেউ কেউ এমন অফার পেয়েছে যা তাদের বার্ষিক আয়ের চেয়েও বেশি—শুধু সাইনিং বোনাস হিসেবেই ১০০ মিলিয়ন ডলার।’

তিনি আরও বলেন, ’আমি শুনেছি, মেটা এখন আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করে। তবে, ভালো খবর হলো—এখনও পর্যন্ত আমাদের সেরা কেউই মেটার প্রস্তাবে সাড়া দেয়নি।‘

মেটার এই পদক্ষেপ এমন সময় সামনে এলো, যখন প্রতিষ্ঠানটি ডেটা লেবেলিং স্টার্টআপ স্কেল এআই-তে ১৪.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সেইসঙ্গে স্কেল এআই-এর প্রধান আলেকজান্ডার ওয়াংকে নিজেদের নতুন সুপার ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে।

এক সময় ওপেন-সোর্স এআই মডেলের পথপ্রদর্শক হিসেবে পরিচিত মেটা সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাই ও প্রতিযোগীদের চাপে কিছু প্রকল্প স্থগিত করতে বাধ্য হয়েছে। এখন গুগল, ওপেনএআই ও চীনের ডিপসিকের সঙ্গে প্রতিযোগিতা করতে তারা আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী কৌশল নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এআই খাতে এখন প্রতিভা অর্জনের প্রতিযোগিতা অনেকটা তারকা ক্রীড়াবিদদের দলে ভেড়ানোর মতো হয়ে দাঁড়িয়েছে। একজন দক্ষ গবেষক বা প্রকৌশলী একটি কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারেন।

এদিকে, স্যাম অল্টম্যানের এই বক্তব্য নিয়ে মেটা কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্সও এ দাবির সত্যতা সঠিকভাবে যাচাই করতে পারেনি।

আমার বার্তা/এল/এমই

স্মার্ট চশমায় ফেসিয়াল রিকগনিশন যুক্ত করবে মেটা

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে নিয়েছিল মেটা। গোপনীয়তা ও আইনি উদ্বেগের

চার উপায়ে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

চারদিকে প্রার্থীদের পোস্টার, ব্যানার, ডিজিটাল ব্যানার, লিফলেট বিতরণ, নানান প্রতিশ্রুতিতে উৎসবের আমেজ চলছে। কে কত

‘ক্লোজ ফ্রেন্ডস’ নিয়ে ইনস্টাগ্রামের নতুন ফিচার

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্ভাব্য এই সুবিধা চালু হলে, কেউ চাইলে

হ্যাকারদের রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডিজিটাল দুনিয়ার পরতে পরতে পাতা রয়েছে হ্যাকারদের ফাঁদ। বিশেষ করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা