ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

অবশেষে দেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৭:৩৯
আপডেট  : ১৯ জুন ২০২৫, ১৭:৪৭

আগামী ২৪ জুন দেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা—গুগল ওয়ালেট, যা ‘গুগল পে’ নামে পরিচিত। এর মাধ্যমে নতুন যুগের নিরবচ্ছিন্ন ডিজিটাল লেনদেনের দ্বার উন্মোচিত হবে।

এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ঢাকার মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স—সিডিএ) ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ উপস্থিত থাকার কথা রয়েছে।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বেসরকারি খাতের সিটি ব্যাংক এই নগদবিহীন লেনদেন সেবা চালু করছে।

জানা যায়, গুগল পের সঙ্গে যুক্ত হওয়া প্রথম স্থানীয় ব্যাংক হতে যাচ্ছে সিটি ব্যাংক। যার মাধ্যমে গ্রাহকেরা পণ্য কেনাকাটায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে অর্থ পরিশোধ করতে পারবেন।

প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক গুগল পের সঙ্গে যুক্ত হলে তাদের কার্ডও যুক্ত করার সুযোগ আসবে।

দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, গ্রাহকেরা তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে গুগল পে দিয়ে দ্রুত, নিরাপদ এবং স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। এমন তথ্য দিয়ে নাম প্রকাশ না করার শর্তে একটি পেমেন্ট গেটওয়ের শীর্ষ কর্মকর্তা বলেন, গুগল পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখনকার মতো কার্ড আর বহন করতে হবে না। শুধু সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকলেই লেনদেন করা যাবে।

গুগল পে সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। প্রথমেই প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপে সিটি ব্যাংকের কার্ডের তথ্য দিয়ে সেটি যুক্ত করতে হবে। কার্ড যুক্ত করার পর গ্রাহকেরা শুধু স্মার্টফোন ট্যাপ করেই বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় অর্থ পরিশোধ করতে পারবেন, যেখানে মাস্টারকার্ড বা ভিসা কার্ড গ্রহণযোগ্য। এ লেনদেনের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোনো ফি বা মাশুল নেয় না গুগল।

জানা যায়, এ সেবায় টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয়। ফলে লেনদেনের সময় প্রকৃত কার্ড বা গ্রাহকের তথ্য কারও সঙ্গে শেয়ার হয় না।

এর আগে, গত ২৮ মে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।

আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ